জাহিদ হাসান শান্ত, নীলফামারীর (জেলা) প্রতিনিধি:
জমজমাট লড়াই আর দর্শকদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে পর্দা নামল মেহজাবিন-মেহেরিন প্রাইসমানি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দক্ষিণ সোনাখুলি শালতলা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় এবিএম ফুটবল একাডেমি ও মিলন বাজার ফুটবল একাডেমি।
দুর্দান্ত নৈপুণ্যে মিলন বাজার ফুটবল একাডেমিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবিএম ফুটবল একাডেমি।
ফাইনালে এবিএমের হয়ে গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বেলাল হোসেন।
খেলার শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো মাঠে।
ফাইনাল ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতিতে দক্ষিণ সোনাখুলি শালতলা ঈদগাহ মাঠ পরিণত হয় উৎসবের মিলনমেলায়।
ফাইনালের বিস্তারিত
আলোকিত সমাজ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে এবিএম ফুটবল একাডেমি। অন্যদিকে মিলন বাজার ফুটবল একাডেমিও পাল্টা আক্রমণের মাধ্যমে ম্যাচে ফেরার চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত এবিএমের আক্রমণভাগের সামনে টিকতে পারেনি প্রতিপক্ষ।
ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে এবিএম ফুটবল একাডেমি। বিজয়ী দলের হয়ে বেলাল হোসেন গোল করেন। ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মাহাবুবুর রহমান (বাবলু), সাবেক বন কর্মকর্তা, নীলফামারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আমিনুর রহমান, দক্ষিণ ঝুনাগাছ চাপানী দাদিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মঞ্জুরুল আলম (মন্টু), জনাব ডাঃ মোঃ মাহাবুবুর রহমান, স্বত্বাধিকারী, মা হোমিও হল, চাপানীর হাট, আলোকিত সমাজ ফাউন্ডেশন ও আলোকিত যুব ফোরামের সভাপতি জনাব ডাঃ মোঃ মোশারফ হোসেন, ৮নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক জনাব মোঃ সোহেল রানা এবং আশ্রয়ণ কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ডাঃ মোঃ সেলিমুর রহমান।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং অফিসার জনাব মোঃ শরিফুল ইসলাম (শরিফ) এবং মেসার্স গ্রীন ফিলিং স্টেশন, চাপানী হাটের ম্যানেজার জনাব মোঃ মুকুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডালিয়া-চাপানী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ আব্দুল মালেক, মরাতিয়া সাইকন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনাব শ্রী সুরেশ চন্দ্র রায়, অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব মোঃ তৈয়ব আলী, ৮নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব মোঃ আব্দুল বাকী, সাতজান দাখিল মাদ্রাসার জনাব মোঃ আলতাফ হোসেন, ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব মোঃ আলমগীর হোসেন, চাপানী হাটের ডিজিটাল দলিল লেখক জনাব মোঃ শফিকুল ইসলাম সরকার, ব্যাংক কর্মকর্তা জনাব মোঃ ফেরদৌস আলম এবং বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ মোজাফফর হোসেন।
আয়োজক আলোকিত সমাজ ফাউন্ডেশন জানায়, যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করার উদ্দেশ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।