1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরায় ৫০০ পিস ইয়াবাসহ ৬০ বছরের বৃদ্ধ আটক শ্রীপুরে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনী গণসংযোগ করলেন,এম মকিদ হাসান বড়াইগ্রামে পুত্রবধূকে কোপাতে বাধা দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে থানায় আত্মসমর্পণ সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত ৩-০ গোলে এবিএমের বাজিমাত মেহজাবিন-মেহেরিন প্রাইসমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মিলন বাজারকে হারিয়ে চ্যাম্পিয়ন এবিএম সদর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল বেনাপোলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মোংলায় মানববন্ধন ইবির আইআইইআর-এর নবীন বরণ অনুষ্ঠিত ৬ নং রাঘবদাড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় শরফুদ্দিন আহমেদ রাজা

সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

আফজাল মিয়া, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সীরাতুন্নবী (সা.) উপলক্ষে সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা ও পৌরসভার উদ্যোগে রাসুল (সা.) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বিশ্বনাথ উপজেলা মডেল মসজিদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি আব্দুল মালিক ও পৌর সভা শাখার সভাপতি শাহিন আহমদ রাজুর যৌথ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার নায়েবে আমীর অধ্যপাক আব্দুল হান্নান। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মজিদের পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ফয়জুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট অঞ্চলের সহকারী পরিচালক হাফিজ মাওলানা ফারুক আহমদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা শাখার সভাপতি ফখরুল ইসলাম খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা শাখার প্রধান উপদেষ্ঠা ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন সিদ্দিকী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ পৌরসভা প্রধান উপদেষ্ঠা মাওলানা এইচ এম আখতার ফারুক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা শাখার উপদেষ্ঠা ও বিশ্বনাথ পৌর সভার মেয়র পদপ্রার্থী মাস্টার ইমাদ উদ্দিন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার মুন্না, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ সুরমা সহ সভাপতি ডা. আব্দুল হান্নান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা সহ সভাপতি ফরিদ আহমদ।
শুরুতেই সংগীত পরিবেশন করেন মো. নুর আলী।
এসময় স্থানীয় ইউপি সদস্য বশির আহমদ, কামরুল ইসলাম, দুলাল, ফারুক আহমদ, মুক্তার আলীসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট