1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরায় ৫০০ পিস ইয়াবাসহ ৬০ বছরের বৃদ্ধ আটক শ্রীপুরে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনী গণসংযোগ করলেন,এম মকিদ হাসান বড়াইগ্রামে পুত্রবধূকে কোপাতে বাধা দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে থানায় আত্মসমর্পণ সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত ৩-০ গোলে এবিএমের বাজিমাত মেহজাবিন-মেহেরিন প্রাইসমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মিলন বাজারকে হারিয়ে চ্যাম্পিয়ন এবিএম সদর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল বেনাপোলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মোংলায় মানববন্ধন ইবির আইআইইআর-এর নবীন বরণ অনুষ্ঠিত ৬ নং রাঘবদাড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় শরফুদ্দিন আহমেদ রাজা

বড়াইগ্রামে পুত্রবধূকে কোপাতে বাধা দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে থানায় আত্মসমর্পণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
Oplus_131072

মো: আমিরুল ইসলাম, নাটোর (জেলা) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে পুত্রবধূকে কোপাতে বাধা দেওয়ায় স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে থানায় আত্মসমর্পণ করেছেন নুরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি। তাঁর স্ত্রী রওশন আরাকে (৪২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটেছে বড়াইগ্রাম উপজেলার জলন্দা গ্রামে। বড়াইগ্রাম থানা সূত্রে জানা গেছে, নুরুল ইসলামের ছেলে রাসেল আহমেদ প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করেন। প্রথম স্ত্রী অভিযোগ করলে রাসেলের চাকরি চলে যায়। এ ঘটনায় ক্ষুব্ধ হন নুরুল ইসলাম। এই বিরোধের জেরে আজ সকালে ছেলের প্রথম স্ত্রীর সঙ্গে শ্বশুর নুরুল ইসলামের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে পুত্রবধূকে কোপাতে গেলে স্ত্রী রওশন আরা তাঁকে বাধা দেন।

তখন রাগান্বিত হয়ে নিজের স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করে বাড়ি থেকে বের হয়ে যান নুরুল ইসলাম। পরে তিনি বড়াইগ্রাম থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। প্রতিবেশীরা রওশন আরাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

রওশন আরার ভাই জরিফ উদ্দিন বলেন, পারিবারিক বিরোধের জেরে ঠান্ডা মাথায় তাঁর বোনকে কোপানো হয়েছে। তিনি বলেন, ‘নুরুল ইসলাম প্রথমে তাঁর পুত্রবধূকে আঘাত করার চেষ্টা করেন। এ সময় আমার বোন বাধা দিলে তাঁকে কুপিয়ে আহত করা হয়। বোনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর কাটা জখম হয়েছে। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আহত নারীর ভাই জরিফ উদ্দিন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় নুরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট