মো: এমদাদ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে
মাগুরা শ্রীপুর উপজেলার ৫ নং দারিয়াপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনী গনসংযোগ করেছেন,চেয়ারম্যান প্রার্থীর আশাবাদী,শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ও দারিয়াপুর গ্রামের সন্তান এম মকিদ হাসান।
শুক্রবার ১৮ সেপ্টেম্বর বিকালে,মকিদ হাসানের নেতৃত্বে একটি মটরসাইকেলের বহর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট থেকে শুরু হয়ে নির্বাচনী
গনসংযোগটি পুরো ইউনিয়ন প্রদক্ষিণ করে সাচিলাপুর বাজারে এসে শেষ হয়- এ গণসংযোগে ইউনিয়নের বিভিন্ন ভোটার ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
এসময় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে এম মকিদ হাসান বক্তব্যে বলেন- আপনারা আমাকে চেনেন আমি দীর্ঘদিন যাবত আপনাদের সাথে রাজনীতি করে আসছি,আমার মনে হয় না আপনাদের সাথে খারাপ আচরণ বা বেয়াদবি করেছি,দল যদি আমাকে নমিনেশন দেন ইনশাল্লাহ আমি দারিয়াপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী – আমি শুধু চেয়ারম্যান হিসেবে নয় আপনাদের ভাই ও সেবক হিসেবে আপনাদের মাঝে থাকতে চাই, আপনাদের কাছে আমি দোয়া আশীর্বাদ ও সমর্থন কামনা করছি।
এছাড়াও ইউনিয়ন বাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন এম মকিদ হাসান।