1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোলে পাসপোর্ট যাত্রীর শরীরে লুকিয়ে রাখা ৮২ গ্রাম স্বর্ণসহ কাস্টমস গোয়েন্দার হাতে আটক নওগাঁর পত্নীতলায় ৬০ (ষাট) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেফতার। নাটোরে পুকুরে ভাসছিল আনসার সদস্যের মরদেহ মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ মাগুরা শ্রীপুরে জোয়ার আসর থেকে ১১ জন আটক,পুলিশের উপস্থিতি টের পেয়ে মুলহোতা লাপাত্তা! ৩০ ঘণ্টা বিদ্যুৎহীন ইবির তিন হল; ভোগান্তিতে শিক্ষার্থীরা শ্রীপুরে অপপ্রচারের অভিযোগে এক নারীর বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন । বেনাপোল পৌরসভায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি আমতলীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মাগুরায় ৫০০ পিস ইয়াবাসহ ৬০ বছরের বৃদ্ধ আটক

আমতলীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

আবু জিহাদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি অহিদুজ্জামান ওরফে উজ্জলকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ। র‍্যাবের সহযোগিতায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অহিদুজ্জামান ওরফে উজ্জল আমতলী উপজেলার চাওড়া কালিবাড়ী এলাকার রাজ্জাক খানের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদালত থেকে সাজা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

আমতলী থানার অফিসার ইনচার্জ মো: ইয়াকুব হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদকদ্রব্য উদ্ধার, মাদক কারবারে জড়িতদের গ্রেপ্তার এবং মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাজাপ্রাপ্ত আসামি অহিদুজ্জামান ওরফে উজ্জলের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়।
পরে র‍্যাবের সহযোগিতায় গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে চলমান অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, সরবরাহ, সেবন ও মাদকসংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারেও অভিযান জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট