1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোলে পাসপোর্ট যাত্রীর শরীরে লুকিয়ে রাখা ৮২ গ্রাম স্বর্ণসহ কাস্টমস গোয়েন্দার হাতে আটক নওগাঁর পত্নীতলায় ৬০ (ষাট) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেফতার। নাটোরে পুকুরে ভাসছিল আনসার সদস্যের মরদেহ মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ মাগুরা শ্রীপুরে জোয়ার আসর থেকে ১১ জন আটক,পুলিশের উপস্থিতি টের পেয়ে মুলহোতা লাপাত্তা! ৩০ ঘণ্টা বিদ্যুৎহীন ইবির তিন হল; ভোগান্তিতে শিক্ষার্থীরা শ্রীপুরে অপপ্রচারের অভিযোগে এক নারীর বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন । বেনাপোল পৌরসভায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি আমতলীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মাগুরায় ৫০০ পিস ইয়াবাসহ ৬০ বছরের বৃদ্ধ আটক

বেনাপোল পৌরসভায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

জাকির হোসেন, বেনাপোল(শার্শা) প্রতিনিধি:
দেশকে সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বেনাপোলে পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বেনাপোল পৌর গেট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, বাংলাদেশকে সবুজ-শ্যামলে ভরে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।গাছ মানুষের জন্য অক্সিজেন সরবরাহের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই গাছ লাগানোর পাশাপাশি এর পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা প্রয়োজন।

অনুষ্ঠানে বেনাপোল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মিলন, সহ-সভাপতি ইদ্রিস মালেক, যুগ্ম সম্পাদক মেহেরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, শান্তিপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক, বড়আঁচড়া ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদু, কাগজপুকুর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াকুব হোসেন, দিঘীরপাড় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, নামাজগ্রাম ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রানুজ্জামান দিপু, বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি জসীমউদ্দীন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখরাজ হোসেন রাজ, শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট