বাগেরহাট (খুলনা) প্রতিনিধি:
মোংলা বন্দর কর্তৃপক্ষের নবনির্বাচিত সিবিএ নেতারা চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা (এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি)-এর সাথে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। গত ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিবিএ নির্বাচনে বিজয়ী এ প্রতিনিধিদল বন্দর কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের সাথে কৌশলগত ও অপারেশনাল নানা বিষয়ে বৈঠক করেন।
বৈঠকে নবনির্বাচিত সিবিএ নেতারা শ্রমিক-কর্মচারীদের কাজের পরিবেশ উন্নয়ন, ন্যায্য অধিকার এবং বিভিন্ন যৌক্তিক দাবি উপস্থাপন করেন। বন্দর চেয়ারম্যান এসব দাবি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন। একই সাথে তিনি বন্দরের রাজস্ব বৃদ্ধি, অপচয় রোধ এবং গতিশীলতা আনতে সিবিএ নেতাদের সার্বিক সহযোগিতা চান। সংশ্লিষ্টরা মনে করছেন, এ বৈঠকের মাধ্যমে বন্দর প্রশাসন ও কর্মচারীদের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে এবং সার্বিক কার্যক্রমে গতি আসবে।