মো: বদিউল আলম খন্দকার বিদ্যুৎ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ইং ১৬/০৯/২০২৬ তারিখ রাতে স্থানীয় জনগণের সহযোগিতায় পত্নীতলা থানাধীন আকবরপুর গ্রামস্থ ঈদগাঁ সংলগ্ন ব্রিজের উপর পাকা রাস্তা হতে আসামী ১। মোঃ রশিদুল (৩৫), পিতা- মৃত রফিকুল ইসলাম এবং তার স্ত্রী ২। মোছা: বিউটি বেগম (৩০), উভয় সাং- আকবরপুর মন্ডলপাড়া, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁদ্বয়কে আটক করা হয়। তাদের হেফাজত হতে ৬০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার মূলে জব্দ করা হয়।
আসামীদ্বয়ের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।