1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোলে পাসপোর্ট যাত্রীর শরীরে লুকিয়ে রাখা ৮২ গ্রাম স্বর্ণসহ কাস্টমস গোয়েন্দার হাতে আটক নওগাঁর পত্নীতলায় ৬০ (ষাট) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেফতার। নাটোরে পুকুরে ভাসছিল আনসার সদস্যের মরদেহ মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ মাগুরা শ্রীপুরে জোয়ার আসর থেকে ১১ জন আটক,পুলিশের উপস্থিতি টের পেয়ে মুলহোতা লাপাত্তা! ৩০ ঘণ্টা বিদ্যুৎহীন ইবির তিন হল; ভোগান্তিতে শিক্ষার্থীরা শ্রীপুরে অপপ্রচারের অভিযোগে এক নারীর বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন । বেনাপোল পৌরসভায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি আমতলীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মাগুরায় ৫০০ পিস ইয়াবাসহ ৬০ বছরের বৃদ্ধ আটক

বেনাপোলে পাসপোর্ট যাত্রীর শরীরে লুকিয়ে রাখা ৮২ গ্রাম স্বর্ণসহ কাস্টমস গোয়েন্দার হাতে আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

জাকির হোসেন, বেনাপোল(শার্শা) প্রতিনিধি:
যশোরের বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে শরীরের অভ্যন্তরে স্বর্ণ লুকিয়ে ভারতে পাচারের চেষ্টা করেছেন এক যাত্রী। বেনাপোল ইমিগ্রেশন এলাকার জিরো পয়েন্ট সংলগ্ন স্থানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে ওই যাত্রীর কাছ থেকে ৮২ গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণ উদ্ধার করা হয়েছে। আটক স্বর্ণের আনুমানিক মূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) চোরাচালানসংক্রান্ত তথ্যের ভিত্তিতে বেনাপোল সার্কেলের কর্মকর্তারা জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ভারতগামী সন্দেহভাজন যাত্রী আল মামুনকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। তবে প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে কোনো স্বর্ণ পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ বহনের বিষয়টিও অস্বীকার করেন।

পরে সন্দেহ দূর করতে ওই যাত্রীর শরীরের এক্স-রে করা হয়। এতে তার রেকটামে স্বর্ণসদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত হয়। একপর্যায়ে তিনি শরীরের ভেতরে স্বর্ণ বহনের বিষয়টি স্বীকার করেন। পরে তার কাছ থেকে ৮২ গ্রাম ওজনের ২৪ ক্যারেট স্বর্ণ উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যব স্বর্ণগুলো কাস্টম হাউস, বেনাপোলের কাছে হস্তান্তর করা হয়েছে।

শরীরের অভ্যন্তরে স্বর্ণ লুকিয়ে সীমান্ত অতিক্রমের এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চোরাচালান চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট