1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজপথের আন্দোলন থেকে জনসম্পৃক্ততায়—মান্দারবাড়িয়ায় চেয়ারম্যান পদে আলোচনায় জাফরিন পাশা নাটোর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ‘ষড়যন্ত্রমূলক সংবাদে’ ক্ষুব্ধ নিয়ামতপুরবাসী, ফারুক মাস্টারের পক্ষে মানববন্ধন প্রকাশিত সংবাদ যাচাই-বাছাই ও অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি আমতলী থানার ওসি বরগুনা জেলার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত বাগেরহাটে গ্রাম আদালত নিয়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে পাসপোর্ট যাত্রীর শরীরে লুকিয়ে রাখা ৮২ গ্রাম স্বর্ণসহ কাস্টমস গোয়েন্দার হাতে আটক নওগাঁর পত্নীতলায় ৬০ (ষাট) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেফতার।

বাগেরহাটে গ্রাম আদালত নিয়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম এ হান্নান, বাগেরহাট প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

বাগেরহাটে “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে প্রচার-প্রচারণা জোরদার করার লক্ষ্যে স্থানীয় অংশীজনদের সাথে এক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​আজ রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মেজবাহ উদ্দীন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব গোলাম মো: বাতেন।
​সভায় অন্যান্যদের মধ্যে জেলা ম্যানেজার নাজমুল হাসান, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠানে উপস্থাপিত মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের তথ্যানুযায়ী, এপ্রিল ২০২৬ থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত জেলার ৭৫টি ইউনিয়নে গ্রাম আদালতে সর্বমোট ৬৬১টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সরাসরি ইউনিয়নে দায়েরকৃত মামলা ৬০৮টি এবং আদালত থেকে প্রেরিত ১৭টি। দেওয়ানি মামলা ১৬৭টি ও ফৌজদারি মামলা ৪৭১টি।
​আবেদনকারীদের মধ্যে ৪১১ জন পুরুষ (৬২.১৮%) এবং ২৫০ জন নারী (৩৭.৮২%)। উল্লেখ্য, আলোচিত সময়ে মোট ৬১৮টি মামলা নিষ্পত্তি হয়েছে, যার নিষ্পত্তির হার ৯৩.৪৯%। নিষ্পত্তিকৃত মামলার মাধ্যমে আদায়কৃত অর্থের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৩৮ লক্ষ চব্বিশ হাজার ছয়শত দশ টাকা।
​সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ের ছোটখাটো বিরোধ কম খরচে ও দ্রুত নিষ্পত্তিতে গ্রাম আদালত অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখছে। প্রান্তিক জনগণের দোরগোড়ায় এ সেবা পৌঁছে দিতে আরও ব্যাপক প্রচার-প্রচারণার তাগিদ দেন অতিথিরা।
​স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আওতাধীন এবং ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির (UNDP) সহায়তায় ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’-এর অধীনে বাগেরহাট জেলা প্রশাসন এই সমন্বয় সভার আয়োজন করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট