1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজপথের আন্দোলন থেকে জনসম্পৃক্ততায়—মান্দারবাড়িয়ায় চেয়ারম্যান পদে আলোচনায় জাফরিন পাশা নাটোর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ‘ষড়যন্ত্রমূলক সংবাদে’ ক্ষুব্ধ নিয়ামতপুরবাসী, ফারুক মাস্টারের পক্ষে মানববন্ধন প্রকাশিত সংবাদ যাচাই-বাছাই ও অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি আমতলী থানার ওসি বরগুনা জেলার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত বাগেরহাটে গ্রাম আদালত নিয়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে পাসপোর্ট যাত্রীর শরীরে লুকিয়ে রাখা ৮২ গ্রাম স্বর্ণসহ কাস্টমস গোয়েন্দার হাতে আটক নওগাঁর পত্নীতলায় ৬০ (ষাট) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেফতার।

আমতলী থানার ওসি বরগুনা জেলার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

আবু জিহাদ আমতলী, বরগুনা প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

বরগুনা জেলা পুলিশের আগস্ট ২০২৬ মাসের সামগ্রিক কর্মমূল্যায়নে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসেন।
রোববার (২০ সেপ্টেম্বর) বরগুনা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় আগস্ট মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক উদ্ধার, মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল ও জনসেবাসহ পুলিশের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা শেষে তাঁকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম।
এদিকে আমতলী থানার আরও কয়েকজন কর্মকর্তা কর্মদক্ষতার স্বীকৃতি পেয়েছেন। পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার দত্ত জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত), এসআই আল মামুন হাওলাদার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা এবং এএসআই জসিম উদ্দিন সিকদার, এএসআই হাসিবুল হাসান সোহেল ও এএসআই মাইনুল ইসলাম শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।

একই থানার একাধিক কর্মকর্তার শ্রেষ্ঠত্ব অর্জনকে আমতলী থানার দলগত কর্মদক্ষতা ও সমন্বিত কার্যক্রমের স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

প্রতিক্রিয়ায় অফিসার ইনচার্জ মো. ইয়াকুব হোসেন বলেন, এ অর্জন তাঁর একার নয়; আমতলী থানার সব পুলিশ সদস্যের সম্মিলিত পরিশ্রমের ফল। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট