1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজপথের আন্দোলন থেকে জনসম্পৃক্ততায়—মান্দারবাড়িয়ায় চেয়ারম্যান পদে আলোচনায় জাফরিন পাশা নাটোর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ‘ষড়যন্ত্রমূলক সংবাদে’ ক্ষুব্ধ নিয়ামতপুরবাসী, ফারুক মাস্টারের পক্ষে মানববন্ধন প্রকাশিত সংবাদ যাচাই-বাছাই ও অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি আমতলী থানার ওসি বরগুনা জেলার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত বাগেরহাটে গ্রাম আদালত নিয়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে পাসপোর্ট যাত্রীর শরীরে লুকিয়ে রাখা ৮২ গ্রাম স্বর্ণসহ কাস্টমস গোয়েন্দার হাতে আটক নওগাঁর পত্নীতলায় ৬০ (ষাট) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেফতার।

নাটোর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

মো: আমিরুল ইসলাম, নাটোর (জেলা) প্রতিনিধি:
নাটোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও আগস্ট ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা এবং দুপুর ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

কল্যাণ সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন ব্যক্তিগত ও পেশাগত সমস্যা, কর্মপরিকল্পনা এবং কল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাৎক্ষণিক সমাধানযোগ্য সমস্যাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন পুলিশ সুপার।

এ সময় ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, আসামি গ্রেপ্তারসহ বিভিন্ন ক্ষেত্রে ভালো পারফরম্যান্সের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।

পরে আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ চিত্র তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম।

সভায় মামলা দ্রুত তদন্ত, মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা ও গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পুলিশ সুপার। একই সঙ্গে জনগণকে মানসম্মত সেবা দিতে পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।

সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট