সোমবার (২০ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের বেশি বেশি গাছ লাগানো ও পরিচর্যার প্রতি উৎসাহিত করা হয়।
‘সবুজ ও টেকসই বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে নীলফামারীর জলঢাকা উপজেলার ১নং গোলমুন্ডা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি গোলমুন্ডা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমতাজুল ইসলাম মিঠু, আহ্বায়ক, জলঢাকা উপজেলা ছাত্রদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুন রশীদ, যুগ্ম আহ্বায়ক, জলঢাকা উপজেলা ছাত্রদল; ফরহাদ বিন ফাহিম, আহ্বায়ক, জলঢাকা পৌর ছাত্রদল; মেহেদী আল হাসান, আহ্বায়ক সদস্য, নীলফামারী সরকারি কলেজ ছাত্রদল এবং মোজাহিদ ইভান মাকুম, যুগ্ম সাধারণ সম্পাদক, জলঢাকা সরকারি কলেজ ছাত্রদল।
এ সময় গোলমুন্ডা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মান্নান স্যারসহ গোলমুন্ডা ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে এসআই শাকিল পাটোয়ারী, মজিজুল ইসলাম, শাহ জালাল ইসলাম শান্ত ও আর. রানা উপস্থিত ছিলেন।
কর্মসূচির প্রধান আয়োজক মেহেদী আল হাসান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার কথা জানান তিনি।
আয়োজনে: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ১নং গোলমুন্ডা ইউনিয়ন শাখা, জলঢাকা, নীলফামারী।