1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
​মোড়েলগঞ্জে ১৪ বছরের কিশোর রিফাত নিখোঁজ, থানায় জিডি শার্শায় উলাসী খালের পাড়ে পরিবেশ মন্ত্রীর বৃক্ষরোপণ প্রকল্প পরিদর্শন আমতলীতে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে লবিং ও অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বেনাপোল কাস্টমস হাউসে মতবিনিময় ও বৃক্ষরোপন কর্মসুচী পরিদর্শন সভায়,পরিবেশ প্রতিমন্ত্রী: চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে কঠোর বার্তা কমলাপুরে ২৪ ঘণ্টায় ককটেল বিস্ফোরণ-আগুন নিরাপত্তা ঘাটতি কোথায়? টাঙ্গাইলের কালিহাতীতে বালুমহালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৯ শ্রমিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সুন্দরবনের গোলপাতার রস থেকে তৈরি হচ্ছে পুষ্টিগুণ সম্পন্ন গুড়: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা ১ নং গোলমুন্ডায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষরোপণ ‘সবুজ ও টেকসই বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রদলের উদ্যোগে কর্মসূচি। লালপুরে চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

আমতলীতে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে লবিং ও অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

আবু জিহাদ আমতলী, বরগুনা প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বরগুনার আমতলীতে স্থানীয় জনগুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে লবিং ও অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জাগো নারী’র GETCA প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান।

আমতলী এনজিও ফোরামের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন GETCA প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর আশ্রাফুল কায়সার রুবাইয়াত।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সনঞ্জয় কুমার দত্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল, উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল হক, গণমাধ্যম, মানবাধিকার ও সাংস্কৃতিক কর্মী আবু জিহাদ।

সভায় জলাবদ্ধতা নিরসন, ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত সড়ক-ব্রিজ সংস্কার, পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু প্রতিরোধসহ জনজীবনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে বিভিন্ন এলাকায় মানুষের চলাচল, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এ সমস্যা মোকাবিলায় পানি নিষ্কাশনব্যবস্থা উন্নয়ন, খাল-নালা ও ড্রেন নিয়মিত পরিষ্কার এবং কার্যকর রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত সড়ক ও ব্রিজ দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং স্থানীয় জনগণ ও যুবসমাজকে সম্পৃক্ত করে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় স্থানীয় সমস্যা সমাধানে প্রশাসন, স্থানীয় জনগণ, যুবসমাজ, জনপ্রতিনিধি ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ভবিষ্যতেও লবিং, অ্যাডভোকেসি ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট