ঝিনাইদহের মহেশপুরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঝিনাইদহ জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ। তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চুন্নু, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. নান্নু মিয়া এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস। কর্মী সমাবেশে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।