1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
লালপুরে ১০৬ পিস ইয়াবাসহ তিনজন আটক দুই মোটরসাইকেল ও নগদ ৩২ হাজার টাকা জব্দ লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশা দ্রব্য জব্দ মোংলা বন্দর ব্যবহার করে নিটওয়্যার পণ্য রপ্তানির উদ্যোগ: বিকেএমইএ নেতৃবৃন্দের সাথে চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ বৈঠক তেলের পরিমাপ কারচুপি ও মজুত প্রতিরোধে জয়পুরহাটে অভিযান অনৈতিক শিক্ষা কখনো একটা ভাল জাতি উপহার দিতে পারেনা-অধ্যাপক মাহফুজা হান্নান এমপি মরহুম গাজী মো. মতিয়ার রহমানের স্মরণে দোয়া মাহফিল টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ শার্শা থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতিসহ আটক-২ মহেশপুরে বিভিন্ন প্রতিষ্ঠানের অনুদানের চেক বিতরণ মহেশপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

লালপুরে ১০৬ পিস ইয়াবাসহ তিনজন আটক দুই মোটরসাইকেল ও নগদ ৩২ হাজার টাকা জব্দ

মো. আমিরুল ইসলাম, নাটোর (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নাটোরের লালপুরে ১০৬ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রি ও পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৩২ হাজার টাকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২২ সেপ্টেম্বর রাত ১টা ৪০ মিনিটের দিকে লালপুর থানার এসআই (নিঃ) আল মাসুম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোহরকয়া (৭ নম্বর ওয়ার্ড) গ্রামের মো. ওহিদুল মোল্লার টিনশেড ভবনের পূর্ব দুয়ারী একটি কক্ষে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মো. ওহিদুল মোল্লা (৩২), মো. মুক্তার আলী (৩৪) ও মো. আলামিন (২৩)কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০৬ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রি ও পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং নগদ ৩২ হাজার টাকা জব্দ করা হয়।

আটক ওহিদুল মোল্লা লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের মৃত রব্বেল মোল্লার ছেলে। মুক্তার আলী রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মো. সামাদ মন্ডলের ছেলে এবং আলামিন লালপুর উপজেলার পানসিপাড়া গ্রামের মো. আতাহার প্রামাণিকের ছেলে।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক)/৩৮/৪১ ধারায় লালপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, মামলার পর আটক তিনজনকে ২২ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট