1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। ড. ওসমান ফারুকের পদত্যাগে কিশোরগঞ্জ-৩ আসনে নতুন সমীকরণ, আলোচনার কেন্দ্রে যুবদল নেতা সুমন দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ সমাবেশ ইবিতে সার্বিক নিরাপত্তা জোরদারে প্রক্টরিয়াল বডির ছয় সিদ্ধান্ত বরগুনায় আন্তঃরেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান দুঃসময়ের পরীক্ষিত নেতা-কর্মীদের দূরে সরিয়ে রেখে সুসময়ের সুবিধাবাদীদের দিয়ে কি দল ও দেশ রক্ষা সম্ভব? কাজী সাইমুম শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে ২২০ বোতল ভারতীয় উইনিক্স নেশা জাতীয় সিরাপ উদ্ধার করেছে-বিজিবি মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হলো ‘কঠিন চীবর দান ও সম্প্রীতি সম্মেলন-২০২৬’ নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ

আমতলীতে ৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আবু জিহাদ আমতলী, বরগুনা প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

বরগুনার আমতলীতে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টা ৫ মিনিটের দিকে উপজেলার সদর ইউনিয়নের মহিষডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আমতলী উপজেলার নাচনাপাড়া গ্রামের মতিউর রহমান হাওলাদারের ছেলে মো. আবদুর রহিম হাওলাদার (৪১) এবং মহিষডাঙ্গা গ্রামের আবদুল মজিদ হাওলাদারের ছেলে মিজানুর রহমান (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে আমতলী থানার এসআই আশিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মহিষডাঙ্গা এলাকায় অভিযান চালায়। এ সময় মোসা: মিনারা বেগমের বসতঘরের পশ্চিম পাশে পুকুরপাড় থেকে আবদুর রহিম হাওলাদারকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। একই অভিযানে তার সহযোগী হিসেবে মিজানুর রহমানকেও গ্রেপ্তার করা হয়।

আমতলী থানার অফিসার ইনচার্জ মো: ইয়াকুব হোসেন বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়াসহ পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট