1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নাটকের শুটিংয়ের জন্য বুকিং করা হয়েছে ট্রেনের কোচ, জানেন না স্টেশন মাস্টার-সব স্টেশনে টিকিট বিক্রি! নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিএনপির বিক্ষোভ মিছিল শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সিংড়ায় গাঁজার গাছসহ যুবক গ্রেপ্তার বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি ঘোষণা প্রেসিডেন্ট আঞ্জুমান আরা ডলি, সেক্রেটারি জেনারেল মোঃ জাভেদ নাছিম রূপগঞ্জে ডাকাতি হাওয়া স্বর্ণ উদ্ধার , ৫ ডাকাতসহ ধারালো উদ্ধার ইবির বিশেষায়িত বৈশিষ্ট্য তুলে ধরতে কালিমা খচিত ফলক স্থাপন বিশ্বনাথে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া : সুশাসন ও পরিবর্তনের ডাক কালের বিবর্তনে ঐতিহ্য হারিয়ে নীরবে দাঁড়িয়ে আমতলীর টাউন হল

মোংলায় প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

এম এ হান্নান, বাগেরহাট প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

প্লাস্টিক দূষণ প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে মোংলায় আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তর ও জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) প্রকল্পের আওতায় ২৩ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়। যৌথ সহযোগিতায় ছিল পশুর রিভার ওয়াটারকিপার, বিডি ক্লিন ও প্রথম আলো বন্ধুসভা।
​বাগেরহাট পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আসাদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিডোর ন্যাশনাল কনসালটেন্ট মোঃ সহিদুল ইসলাম, পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ, প্রথম আলো বন্ধুসভার ধীমান মন্ডল ও ইয়ুথ ফর সুন্দরবনের জান্নাতুল সাদিয়া। সঞ্চালনা করেন জানে আলম বাবু।
​বক্তারা পরিবেশ রক্ষায় সম্মিলিত প্রচেষ্টা ও স্থানীয় বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার ওপর জোর দেন। আলোচনা সভা শেষে পরিবেশ রক্ষায় শপথ গ্রহণ ও অঙ্গীকার বোর্ডে স্বাক্ষর করা হয়। পরবর্তীতে ৩ শতাধিক স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে একটি র‍্যালি মোংলা শহর প্রদক্ষিণ করে এবং মেরিন ড্রাইভ রোডে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট