নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাস দমন আইন মামলায় নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আইয়ূব আলীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে গুরুদাসপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আইয়ূব আলী নাজিরপুর ইউনিয়নের পরপর দুইবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, সন্ত্রাস দমন আইন মামলায় আইয়ূব আলীকে গ্রেফতার করে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে