1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটকের শুটিংয়ের জন্য বুকিং করা হয়েছে ট্রেনের কোচ, জানেন না স্টেশন মাস্টার-সব স্টেশনে টিকিট বিক্রি! নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিএনপির বিক্ষোভ মিছিল শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সিংড়ায় গাঁজার গাছসহ যুবক গ্রেপ্তার বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি ঘোষণা প্রেসিডেন্ট আঞ্জুমান আরা ডলি, সেক্রেটারি জেনারেল মোঃ জাভেদ নাছিম রূপগঞ্জে ডাকাতি হাওয়া স্বর্ণ উদ্ধার , ৫ ডাকাতসহ ধারালো উদ্ধার ইবির বিশেষায়িত বৈশিষ্ট্য তুলে ধরতে কালিমা খচিত ফলক স্থাপন বিশ্বনাথে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া : সুশাসন ও পরিবর্তনের ডাক কালের বিবর্তনে ঐতিহ্য হারিয়ে নীরবে দাঁড়িয়ে আমতলীর টাউন হল

​শার্শায় সরকারী সহায়তা হিসাবে ব্যাটারি চালিত ভ্যান গাড়ী পেলেন দুই অসহায় প্রতিবন্ধী

মো: জাকির হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

যশোরের শার্শায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ২ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে আত্মনির্ভরশীল করার লক্ষে ব্যাটারি চালিত ভ্যান গাড়ি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এই ব্যাটারি চালিত ভ্যানগাড়ী গুলো বিতরণ করা হয়।
​
সরকারের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে উপজেলার নিজামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলাম (৫৫) এবং ডিহি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রহিমা খাতুনকে (৪৫) এই সহায়তা দেওয়া হয়।
​
ব্যাটারি চালিত ভ্যান গাড়ী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সিরাজুল ইসলাম ও রহিমা খাতুন বলেন, আমরা দীর্ঘদিন ভিক্ষা করে জীবন পার করেছি। সরকারের দেওয়া এই ভ্যান গাড়ি পেয়ে আমরা এখন নিজেরা কাজ করে খাওয়ার সুযোগ পেয়েছি। এখন থেকে আর কারো কাছে হাত পাততে হবে না, নিজেরাই রোজগার করব।
​
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ বলেন, ভিক্ষুকদের সমাজে মাথা উঁচু করে দাঁড় করাতে এবং স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সরকারের এই মহান উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। আশা করছি, এই ভ্যান গাড়ির মাধ্যমে তারা নিজের উপার্জনে সংসার চালিয়ে স্বাবলম্বী হতে পারবেন।
​
ভ্যান গাড়ী বিতরণ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল খালেক ও স্থানীয় সাংবাদিকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট