“সত্য ও উন্নয়নের পথে অঙ্গীকারবদ্ধ আমরা জাগ্রত” এই মূলমন্ত্রকে সামনে রেখে জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশের অঙ্গসংগঠন জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে আঞ্জুমান আরা ডলি এবং সেক্রেটারি জেনারেল হিসেবে মোঃ জাভেদ নাছিমের নাম ঘোষণা করা হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে আরও সংগঠিত করার পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।
সংগঠনের নেতৃত্বে আঞ্জুমান আরা ডলি
কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পাওয়া আঞ্জুমান আরা ডলি সংগঠনের সার্বিক কার্যক্রমে নেতৃত্ব দেবেন। রক্তদাতা ও স্বেচ্ছাসেবকদের একটি কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলা, মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানো এবং সংগঠনের সামাজিক কার্যক্রমকে আরও বিস্তৃত করার ক্ষেত্রে তিনি নেতৃত্ব প্রদান করবেন।
সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জাভেদ নাছিম। তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা ও সমন্বয় এবং কেন্দ্রীয় কমিটির সদস্যদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্যান্য পদে যারা
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন আবদুল্লাহ আল কাইউম। ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন শান্ত্বনা আক্তার নূরী, বিপ্লবী কাজী খলিল, কামরুল ইসলাম চৌধুরী রাফি ও করবী চক্রবর্তী।
যুগ্ম সেক্রেটারি জেনারেল হিসেবে রয়েছেন তুলন মন্ডল, আহসান হাবীব মানিক, ফারুক মিয়া, কাজী জাহান ও আশিকুল ইসলাম বিজয়। এসিষ্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন নুসরাত জাহান নদী।
লায়ন কানিজ ফাতিমা সাংগঠনিক সম্পাদক এবং শফিকুল ইসলাম যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। প্রচার সম্পাদক হয়েছেন মেহেদী হাসান। সহ প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন রোহান ইসলাম ও ইলে আবুল কালাম। নারী ও শিশু বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজনিন নাহার বিথী।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নুসরাত জাহান কথা, আলম সওদাগর, রনী আহমেদ, রফিক ই আর ইসলাম, মোঃ রবিন আহমেদ ও মোঃ আরিফুল ইসলাম।
উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন হাফিজা শাহীন ও মোঃ শাফিউল বাশার।
মানবিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার প্রত্যয়
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, সংগঠনের মূল লক্ষ্য হবে স্বেচ্ছায় রক্তদানকে উৎসাহিত করা, রক্তদাতা তৈরি ও সংযুক্ত করা এবং জরুরি প্রয়োজনে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। পাশাপাশি সামাজিক সচেতনতা, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
সংগঠনের পক্ষ থেকে নতুন কমিটির কার্যক্রমে রক্তদাতা, স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী ও সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।