1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটকের শুটিংয়ের জন্য বুকিং করা হয়েছে ট্রেনের কোচ, জানেন না স্টেশন মাস্টার-সব স্টেশনে টিকিট বিক্রি! নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিএনপির বিক্ষোভ মিছিল শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সিংড়ায় গাঁজার গাছসহ যুবক গ্রেপ্তার বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি ঘোষণা প্রেসিডেন্ট আঞ্জুমান আরা ডলি, সেক্রেটারি জেনারেল মোঃ জাভেদ নাছিম রূপগঞ্জে ডাকাতি হাওয়া স্বর্ণ উদ্ধার , ৫ ডাকাতসহ ধারালো উদ্ধার ইবির বিশেষায়িত বৈশিষ্ট্য তুলে ধরতে কালিমা খচিত ফলক স্থাপন বিশ্বনাথে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া : সুশাসন ও পরিবর্তনের ডাক কালের বিবর্তনে ঐতিহ্য হারিয়ে নীরবে দাঁড়িয়ে আমতলীর টাউন হল

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

এম এ হান্নান, বাগেরহাট প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে
জাতীয়তাবাদী যুবদল। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরের সালতলা
মোড়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মো:
সুজন মোল্লা ।
এ সময় জেলা যুবদলের সাবেক সহ সভাপতি শাহেদ সমি বাদশা, যুগ্ম সাধারণ
সম্পাদক এস কে বদরুল আলম, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো: সুমন পাইক,
সদর উপজেলা যুবদলে ভারপ্রাপ্ত আহবায়ক আবুল হাসান, জেলা কৃষক দলের যুগ্ম
আহবায়ক গোলাম রসুল তরফদার নেওয়াজসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা
উপস্থিত ছিলেন।
অভিযানে যুবদলের নেতাকর্মীরা শহরের সাধনার মোড়, ফলপটির মোড়, রাহাতের মোড়,
পুরাতন কোর্ট চত্বর, পুরাতন পুলিশ লাইন ও নূরমসজিদের মোড় এলাকাসহ বিভিন্ন
এলাকার সড়ক, ড্রেন ও আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই
সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে ফগার মেশিন নিয়ে মশক নিধন ঔষধ
স্প্রে করেন। পাশাপাশি বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন
রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট