সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, গোপন ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে বাগেরহাটের মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠন।
বৃহস্পতিবার বিকেলে মোংলা পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও দেশজুড়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চক্রান্ত চালাচ্ছে। এসব অপচেষ্টা রুখে দিতেই তারা রাজপথে নেমেছেন।
কর্মসূচিতে মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. জুলফিকার আলী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।