1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নাটকের শুটিংয়ের জন্য বুকিং করা হয়েছে ট্রেনের কোচ, জানেন না স্টেশন মাস্টার-সব স্টেশনে টিকিট বিক্রি! নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিএনপির বিক্ষোভ মিছিল শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সিংড়ায় গাঁজার গাছসহ যুবক গ্রেপ্তার বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি ঘোষণা প্রেসিডেন্ট আঞ্জুমান আরা ডলি, সেক্রেটারি জেনারেল মোঃ জাভেদ নাছিম রূপগঞ্জে ডাকাতি হাওয়া স্বর্ণ উদ্ধার , ৫ ডাকাতসহ ধারালো উদ্ধার ইবির বিশেষায়িত বৈশিষ্ট্য তুলে ধরতে কালিমা খচিত ফলক স্থাপন বিশ্বনাথে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া : সুশাসন ও পরিবর্তনের ডাক কালের বিবর্তনে ঐতিহ্য হারিয়ে নীরবে দাঁড়িয়ে আমতলীর টাউন হল

নাটকের শুটিংয়ের জন্য বুকিং করা হয়েছে ট্রেনের কোচ, জানেন না স্টেশন মাস্টার-সব স্টেশনে টিকিট বিক্রি!

মাসুদ মাহাতাব, ঢাকা:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

নাটকের শুটিং সংশ্লিষ্ট ব্যক্তিরা গত কয়েক দিন আগে পার্বতীপুর থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর কাঞ্চন কমিউটার ট্রেনের ‘খ’ কোচের ১০৪টি আসন ২৪ সেপ্টেম্বরের জন্য ১৬ হাজার টাকার বিনিময়ে বুকিং করেন।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ট্রেনটি পার্বতীপুর থেকে পঞ্চগড়ের উদ্দেশে রওনা হলে ওই কোচের টিকিট অনলাইনে বিক্রি না হলেও কয়েকটি স্টেশন থেকে হাতে লিখে যাত্রীদের কাছে টিকিট বিক্রি করা হয়।

ট্রেনটি সেতাবগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছালে আগে থেকে কোচটি বুকিং করে রাখা নাটকের শুটিং সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই কোচে থাকা যাত্রীদের নামিয়ে দেন। এতে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে জানতে সেতাবগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারের সঙ্গে কথা হলে তিনি জানান, নাটকের শুটিংয়ের জন্য কোচটি বুকিং করা হয়েছে। তবে এ বিষয়ে লালমনিরহাট কন্ট্রোল থেকে তাদের আগে কোনো তথ্য দেওয়া হয়নি।

পরে পার্বতীপুর রেলওয়ে জংশনের সঙ্গে যোগাযোগ করে তারা জানতে পারেন, কোচটি নাটকের শুটিংয়ের জন্য বুকিং করা হয়েছে।

এদিকে, আরও কয়েকটি স্টেশনের স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের কাছেও কন্ট্রোল থেকে আগে কোনো তথ্য জানানো হয়নি। ফলে কোচটি শুটিংয়ের জন্য বুকিং করা হলেও বিভিন্ন স্টেশন থেকে হাতে লিখে ওই কোচের টিকিট বিক্রি করা হয়।

পরবর্তীতে বিভাগীয় লালমনিরহাট কন্ট্রোলার নিত্য রায়ের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ২৪ সেপ্টেম্বর নাটকের শুটিংয়ের জন্য কাঞ্চন কমিউটার ট্রেনের ‘খ’ কোচটি বুকিং করা হয়েছে।

তবে কেন আগে থেকে সব স্টেশনে বিষয়টি জানানো হয়নি এ বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো জবাব দিতে পারেননি।

নিত্য রায় আরও জানান, লোকাল ট্রেনের টিকিটে আসন নির্ধারিত থাকে না। যাত্রীরা যেকোনো কোচে উঠতে পারেন।

তবে খোঁজ নিয়ে জানা যায়, কাঞ্চন কমিউটার ট্রেনটির আসন বরাদ্দ রয়েছে। অন্যান্য আন্তঃনগর ট্রেনের মতো অনলাইনের ও স্টেশন কাউন্টার থেকে আসন সহ টিকিট সংগ্রহ করা যায়। যেসব স্টেশনে কম্পিউটার ব্যবস্থা নেই, সেসব স্টেশন থেকে হাতে লিখেও আসন বরাদ্দ দিয়ে টিকিট বিক্রি করা হয়।

এ ঘটনায় শুটিংয়ের জন্য কোচটি বুকিং করা হলেও সংশ্লিষ্ট স্টেশনগুলোকে আগে থেকে অবহিত না করায় বিভিন্ন স্টেশন থেকে হাতে লিখে ওই কোচের টিকিট বিক্রি করা হয়। পরে বুকিং করা কোচে থাকা যাত্রীদের নামিয়ে দেওয়ায় তাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট