দেড় বছর ধরে ক্যা’ন্সা’রে’র সঙ্গে লড়াই করছেন মিরসরাইয়ের শ্রাবণী ভৌমিক। অসহনীয় শারীরিক য’ন্ত্র’ণা, একের পর এক কে’মো’থে’রা’পি আর দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ার মধ্যেও বেঁচে থাকার স্বপ্ন দেখছেন তিনি। কিন্তু চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে পরিবারটি এখন প্রায় নিঃস্ব। অর্থের অভাবে শ্রাবণীর চিকিৎসা চালিয়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
শ্রাবণীর বাড়ি মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পশ্চিম হিঙ্গুলী গ্রামের দত্ত বাড়িতে। দেড় বছর ধরে ক্যা’ন্সা’রে’র চিকিৎসা নিচ্ছেন তিনি। পরিবারের সদস্য ও স্বজনদের সহযোগিতায় এরই মধ্যে তাঁকে প্রায় ১৪টি কে’মো’থে’রা’পি দেওয়া হয়েছে। দীর্ঘদিনের চিকিৎসা, ওষুধ, পরীক্ষা-নিরীক্ষাসহ নানা ব্যয় বহন করতে গিয়ে সঞ্চয় ও সামর্থ্য প্রায় শেষ হয়ে গেছে পরিবারের।
স্বজনরা জানান, শ্রাবণীর বাবা মা’রা গেছেন ১১ বছর আগে। তিন বোনের এই পরিবারে কোনো ভাই নেই। উপার্জন করার মতো সদস্যও তেমন নেই। ফলে প্রিয় মানুষটিকে বাঁচানোর চেষ্টা করলেও চিকিৎসার বিপুল ব্যয় এখন পরিবারের জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে।
তবে এত প্রতিকূলতার মধ্যেও বাঁচার প্রবল ইচ্ছা শ্রাবণীর। স্বাভাবিক জীবনে ফিরতে চান তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে আরও অনেকটা পথ পাড়ি দেওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু অর্থের অভাবে তাঁর সেই স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে।
শ্রাবণীর স্বজনরা জানান, চিকিৎসা চালিয়ে যেতে আরও অর্থের প্রয়োজন। এ অবস্থায় সমাজের হৃদয়বান ও সামর্থ্যবান মানুষদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তাঁরা। তাঁদের মতে, সামর্থ্য অনুযায়ী ছোট একটি সহযোগিতাও শ্রাবণীর চিকিৎসায় বড় সহায়তা হতে পারে।
শ্রাবণীকে সহযোগিতা করতে—
নাম: শ্রাবণী ভৌমিক
বিকাশ:০১৮৫৩-৯৩৬৩২৪