1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। ড. ওসমান ফারুকের পদত্যাগে কিশোরগঞ্জ-৩ আসনে নতুন সমীকরণ, আলোচনার কেন্দ্রে যুবদল নেতা সুমন দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ সমাবেশ ইবিতে সার্বিক নিরাপত্তা জোরদারে প্রক্টরিয়াল বডির ছয় সিদ্ধান্ত বরগুনায় আন্তঃরেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান দুঃসময়ের পরীক্ষিত নেতা-কর্মীদের দূরে সরিয়ে রেখে সুসময়ের সুবিধাবাদীদের দিয়ে কি দল ও দেশ রক্ষা সম্ভব? কাজী সাইমুম শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে ২২০ বোতল ভারতীয় উইনিক্স নেশা জাতীয় সিরাপ উদ্ধার করেছে-বিজিবি মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হলো ‘কঠিন চীবর দান ও সম্প্রীতি সম্মেলন-২০২৬’ নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল: ভাসতে থাকা ৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

এম এ হান্নান, বাগেরহাট প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

গভীর সমুদ্রে ফিশিং বোটের ইঞ্জিন বিকল হয়ে ৬ দিন ধরে ভাসতে থাকা ৮ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃত জেলেদের প্রয়োজনীয় খাদ্য ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
​শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
​তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর (শনিবার) বেলা ১১টার দিকে ৮ জন জেলে একটি ফিশিং বোট নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। সুন্দরবনের কোকিলমনি এলাকা থেকে আনুমানিক ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে পৌঁছালে বোটটির ইঞ্জিন আকস্মিকভাবে বিকল হয়ে পড়ে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি গভীর সমুদ্রে অনির্দিষ্টভাবে ভাসতে থাকে।
​পরবর্তীতে গত ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩টার দিকে বোটটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে এক জেলে বোটের মালিককে বিষয়টি জানান। বোট মালিক অবিলম্বে সহায়তার জন্য কোস্ট গার্ড পশ্চিম জোনে যোগাযোগ করেন।
​সংবাদ পাওয়ার সাথে সাথেই কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি থেকে দ্রুত একটি উদ্ধারকারী দল গভীর সমুদ্রে অভিযান পরিচালনা করে। সফল অভিযানে কোস্ট গার্ড সদস্যরা ৮ জেলেসহ বিপদগ্রস্ত ফিশিং বোটটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।
​উদ্ধার পাওয়া জেলেদের নিরাপদ আশ্রয়ে এনে প্রাথমিক চিকিৎসা এবং শুকনো ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। বোট ও জেলেদের আনুষ্ঠানিকভাবে তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
​লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, সমুদ্রে যেকোনো জরুরি পরিস্থিতিতে জেলেদের সুরক্ষায় কোস্ট গার্ডের এমন উদ্ধার অভিযান ভবিষ্যতেও নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট