মোংলা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘বাঙালি ফাউন্ডেশন’। আজ সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করেন অ্যাডভোকেট মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন মোংলা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও বিশিষ্ট আলেম হাফেজ মাওলানা রুহুল আমিন।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবক এবং এলাকার বিশিষ্ট সুধীজনেরা উপস্থিত ছিলেন।
শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দ প্রকাশ করে। বক্তারা বাঙ্গালী ফাউন্ডেশনের এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।