যশোরের শার্শার রুদ্রপুর সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৮৫ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটক আসামী হলেন,শার্শা থানার গোগা ইউনিয়নের গোগা গ্রামের মৃত নাসির উদ্দীনের ছেলে রওশন আলী (৫৮)।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
রোববার ( ২৭ সেপ্টেম্বর ২০২৬) ভোরে রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৮৫ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করে।
বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং আটককৃত আসামী শার্শা থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি।