1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই নারী জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত আমতলীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের শার্শা থানা পুলিশ গাঁজা ও ব্যাটারী চালিত ভ্যানসহ আটক-১ ঝিনাইদহের নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান পদে জনসমর্থন চাইলেন অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির (আঃ হাই) ছাপরা ঘর থেকে তথ্য সংগ্রহ করুন’: ফ্যামিলি কার্ড নিয়ে কলমাকান্দায় ডেপুটি স্পিকার ইবিতে তিন দিনব্যাপী ওয়ার্ল্ড ট্যুরিজম ডে ফুড ফেস্টিভ্যাল-২০২৬ উদ্বোধন বাগেরহাটে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নজিরবিহীন পদক্ষেপ: চিকিৎসক ও নার্সসহ ৩০ জনকে শোকজ

আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই নারী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

জাকির হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি:
ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের পশ্চিমবঙ্গের হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দুই দেশের পেট্রাপোল-বেনাপোল শূন্যরেখায় আনুষ্ঠানিকভাবে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন, বিএসএফ এবং পুনের সরকারি নারী সেফহোমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ, বিজিবি ও জাস্টিস অ্যান্ড কেয়ার নামের এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দেশে ফেরা দুই নারী হলেন- খুলনা জেলার ফুলতলা থানার রাজঘাট ইউনিয়নের জুগমিপাশা গ্রামের খায়ের শেখের মেয়ে মিস রিমা খাতুন এবং ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার জয়দা এলাকার বড় মজহিরা গ্রামের দুলাল মিয়ার মেয়ে রিয়া আকরাম মোল্লা ওরফে জরিনা আক্তার মোল্লা।

ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন হরিদাসপুরের হস্তান্তরসংক্রান্ত নথি থেকে জানা যায়, দুই নারীর দেশে ফেরার জন্য বাংলাদেশ ডেপুটি হাইকমিশন মুম্বাই থেকে গত ৩ জুলাই ট্রাভেল পারমিট এবং ভারতের এফআরআরও মুম্বাই থেকে গত ২৪ সেপ্টেম্বর এক্সিট পারমিট ইস্যু করা হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, বাংলাদেশে ফেরার পর ইমিগ্রেশন কার্যক্রমে তাদের কাগজপত্র যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পোর্ট থানায় পাঠানো হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এনজিও সংস্থা যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধিরা তাদের গ্রহণ করেছেন।

জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম বলেন, ভালো কাজ ও জীবিকার আশায় দালালের প্রলোভনে পড়ে বিভিন্ন সময়ে ওই দুই নারী অবৈধপথে ভারতে পাচার হয়েছিলেন। সেখানে গিয়ে পুলিশের হাতে আটক হওয়ার পর স্থানীয় আদালতের মাধ্যমে তাদের কারাভোগ করতে হয়। সাজা শেষে তাদের পুনের সরকারি নারী সেফহোমে রাখা হয়।

তিনি আরও বলেন, পরে দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

শফিকুল ইসলাম জানান, দেশে ফেরত আসা দুই নারীর স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা পৌঁছালে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগ পর্যন্ত তারা জাস্টিস অ্যান্ড কেয়ারের শেল্টার হোমে নিরাপদ হেফাজতে থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট