সনাতন ধর্ম অবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২২ অক্টোবর একদিনের নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করছে সরকার। এর ফলে দুর্গাপূজা ও পরবর্তী সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের দীর্ঘ ছুটি উপভোগ করতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।গত
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বাৎসরিক সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২০ ও ২১ অক্টোবর আগে থেকেই নির্ধারিত সরকারি ছুটি ছিল। তবে এর পরদিন ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস কার্যক্রম খোলা থাকার কথা ছিল। দুর্গাপূজার উৎসবের আবহে চাকরিজীবীদের সুবিধা বিবেচনায় ২২ অক্টোবরও নির্বাহী আদেশে ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ছুটিটি অনুমোদিত হলে সরকারি চাকরিজীবীরা যথাক্রমে ২০ ও ২১ অক্টোবর (দুর্গাপূজার নির্ধারিত ছুটি), ২২ অক্টোবর (নির্বাহী আদেশের ছুটি) এবং পরবর্তী ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি) মিলিয়ে মোট টানা পাঁচ দিন ছুটির সুযোগ পাবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত প্রজ্ঞাপন শীঘ্রই জারি করা হবে।