1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইবিতে দুই বিভাগের সংঘর্ষের ঘটনায় আইসিটি বিভাগের সংবাদ সম্মেলন বেনাপোল বন্দরে ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে বলেন: নৌপরিবহন প্রতিমন্ত্রী বাগেরহাটে পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন: পুড়ল ক্যাম্পাসের মনোরম কাশবন, ক্ষোভ ও উদ্বেগ আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা জেলায় দ্বিতীয় শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ মানুষের জন্যই পথচলা: আলমগীর কবিরের জীবন ও স্বপ্ন চেয়ারম্যানের বিরুদ্ধে জমি রেজিস্ট্রেশন ও অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন। চেয়ারম্যান পদে প্রার্থী হতে প্রস্তুত জাফরিন পাশা, মান্দারবাড়িয়ার শাহাপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত শহীদ মিনারের জায়গা দখল করে মাছ ব্যবসায়ীদের টিনশেড ঘর নির্মাণ বায়োমেট্রিক তথ্য জালিয়াতি: বাগেরহাটে ৩টি ক্লোন সিমসহ প্রতারক চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

চেয়ারম্যান পদে প্রার্থী হতে প্রস্তুত জাফরিন পাশা, মান্দারবাড়িয়ার শাহাপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১১ নম্বর মান্দারবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহাপুর কার্যালয়ে মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী এস এম জাফরিন পাশা।

সভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় আসন্ন নির্বাচনকে ঘিরে স্থানীয়দের মতামত, এলাকার বিভিন্ন সমস্যা এবং উন্নয়ন-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় জাফরিন পাশা বলেন, এলাকার মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে তিনি ইউনিয়নের উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চান।

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের সমস্যা ও প্রত্যাশাগুলো জানতে চান। নির্বাচনে সুযোগ পেলে মানুষের পাশে থেকে জনসেবামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট