1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ইবিতে দুই বিভাগের সংঘর্ষের ঘটনায় আইসিটি বিভাগের সংবাদ সম্মেলন বেনাপোল বন্দরে ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে বলেন: নৌপরিবহন প্রতিমন্ত্রী বাগেরহাটে পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন: পুড়ল ক্যাম্পাসের মনোরম কাশবন, ক্ষোভ ও উদ্বেগ আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা জেলায় দ্বিতীয় শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ মানুষের জন্যই পথচলা: আলমগীর কবিরের জীবন ও স্বপ্ন চেয়ারম্যানের বিরুদ্ধে জমি রেজিস্ট্রেশন ও অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন। চেয়ারম্যান পদে প্রার্থী হতে প্রস্তুত জাফরিন পাশা, মান্দারবাড়িয়ার শাহাপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত শহীদ মিনারের জায়গা দখল করে মাছ ব্যবসায়ীদের টিনশেড ঘর নির্মাণ বায়োমেট্রিক তথ্য জালিয়াতি: বাগেরহাটে ৩টি ক্লোন সিমসহ প্রতারক চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন: পুড়ল ক্যাম্পাসের মনোরম কাশবন, ক্ষোভ ও উদ্বেগ

পলাশ পাল, নেত্রকোনা (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের লেকের পাড়ে অবস্থিত মনোরম কাশবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কাশবনের বিস্তীর্ণ এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম এই আকর্ষণ হারিয়ে যাওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ, বেদনা ও উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৯ সেপ্টেম্বর
​মঙ্গলবার আনুমানিক রাত ৮টার দিকে লেকের পাড়ের কাশবনে আগুন জ্বলতে দেখেন দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অজ্ঞাত দুর্বৃত্তরা কাশবনে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে নিরাপত্তাকর্মীরা সেখানে ছুটে যান এবং তাদের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে কাশবনের একটি বড় অংশ পুড়ে ভস্মীভূত হলেও দ্রুত ব্যবস্থা নেওয়ার কারণে বড় ধরনের সার্বিক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
​বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সাদ্দাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুর্বৃত্তরা কাশবনে আগুন ধরিয়ে পালিয়ে যায়। নিরাপত্তাকর্মীদের তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে।”
​নিরাপত্তাকর্মীরা জানান, রাতের অন্ধকারে কে বা কারা আগুন দিয়েছে তা তাৎক্ষণিকভাবে দেখা সম্ভব হয়নি। তবে পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
​শরতের শুভ্রতা ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক এই কাশবনটি দেখতে প্রতিদিন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য ছাড়াও দূর-দূরান্ত থেকে অনেক প্রকৃতিপ্রেমী ক্যাম্পাসে সমবেত হতেন। চোখের সামনে প্রকৃতির এমন অনাকাঙ্ক্ষিত বিনাশে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
​বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফসা আক্তার মোহ বলেন, “অনেক সৌন্দর্যপিপাসু মানুষ প্রতিদিন ক্যাম্পাসে আসেন। এটা দেখে যাদের ভালো লাগেনি, তারাই এই জঘন্য কাজ করেছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত।”
​ক্যাম্পাসের সৌন্দর্য বিনাশী এই হীন কাজের তীব্র নিন্দা জানিয়েছে সচেতন মহল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট