1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে রিকের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত আমতলীতে ১৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কোরবানির হাটের ইজারা কেন্দ্র করে হামলা: জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রি: বাগেরহাটে ৩ জন গ্রেপ্তার বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, মোহনগঞ্জে যুবক পলাতক [নলডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ০১ জন মাদকসেবী গ্রেফতার এবং আদালত কর্তৃক সাজা প্রদান] ইবিতে দুই বিভাগের সংঘর্ষের ঘটনায় আইসিটি বিভাগের সংবাদ সম্মেলন বেনাপোল বন্দরে ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে বলেন: নৌপরিবহন প্রতিমন্ত্রী বাগেরহাটে পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ

আমতলীতে ১৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আবু জিহাদ আমতলী, বরগুনা প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বরগুনার আমতলীতে মাদকবিরোধী নিয়মিত অভিযান চালিয়ে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মামুন ফকির (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে উপজেলার গুলিশাখালী বাজারের উত্তর পাশে মামুন ডেকরেটর নামের একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মামুন ফকির ডেকরেটর দোকানের মালিক।

আমতলী থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ও অবৈধ দ্রব্য উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে এসআই (নিঃ) মো. শওকত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গুলিশাখালী বাজার এলাকায় অভিযান চালায়।

এ সময় মামুন ডেকরেটর দোকানের সামনে সন্দেহজনক অবস্থায় থাকা মো. মামুন ফকিরকে আটক করে তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।

গ্রেপ্তার মো. মামুন ফকির উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মো. রশিদ ফকির ও মোসা. কোহিনুর বেগমের ছেলে।

আমতলী থানার অফিসার ইনচার্জ মো: ইয়াকুব হোসেন বলেন, গুলিশাখালী ইউনিয়ন থেকে একজনকে মাদক সহ গ্রেফতার এবং উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরো জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট