1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ইটনায় এনসিপি নেতাকে বহিষ্কার, ছড়ানো ভিডিওকে ‘ভুয়া ও ভিত্তিহীন’ দাবি গাজীপুরে পারিবারিক কলহে যুবকের গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী পলাতক জামালপুর-ময়মনসিংহ রোডে রাজিব বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত, সিন্ডিকেটের কাছে অসহায় যাত্রীরা বাগেরহাট কারাগারে হাজতির মৃত্যু গোগা সীমান্ত এলাকায় ৬৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার গোপালপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি অনুমোদন অভিজিৎ দে (নিন্টু) সভাপতি ও প্রলয় কুন্ডু সম্পাদক বারহাট্টায় ভুয়া ডেন্টাল চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা, চেম্বার বন্ধের নির্দেশ বাগেরহাটে রিকের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত আমতলীতে ১৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কোরবানির হাটের ইজারা কেন্দ্র করে হামলা: জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

বারহাট্টায় ভুয়া ডেন্টাল চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা, চেম্বার বন্ধের নির্দেশ

পলাশ পাল, নেত্রকোনা (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় নিবন্ধিত চিকিৎসক না হয়েও নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে দাঁতের চিকিৎসা দেওয়ার অপরাধে এক ভুয়া চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার চেম্বারটি পুরোপুরি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।গত ১অক্টোবর
​বৃহস্পতিবার উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরের বাজার এলাকায় ‘আলিফ ডেন্টাল কেয়ার’-এ অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদুল ইসলাম।
​দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মাহমুদুল হাসান শাহীন। তিনি পর্যাপ্ত ডিগ্রি ও রেজিস্ট্রেশন ছাড়াই দীর্ঘদিন ধরে রায়পুর ফকিরের বাজারে সুসজ্জিত চেম্বার খুলে অপচিকিৎসা চালিয়ে আসছিলেন বলে জানা যায়।
​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদুল ইসলাম জানান, বিএমডিসি (বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) নিবন্ধিত চিকিৎসক না হয়েও নামের আগে ডাক্তার লিখে সাধারণ মানুষকে ভুল চিকিৎসা দিয়ে আসছিলেন মাহমুদুল হাসান শাহীন। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং উক্ত ডেন্টাল কেয়ারটির সব ধরণের কার্যক্রম সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেওয়া হয়।
​তিনি আরও উল্লেখ করেন, “নিয়মানুযায়ী ডেন্টাল চিকিৎসক হিসেবে প্র্যাকটিস করতে হলে বিডিএস (BDS) ডিগ্রি এবং বিএমডিসি-র বৈধ রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক। ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসাসেবার নামে জনগণের সাথে প্রতারণা বন্ধে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট