বাগেরহাট জেলা কারাগারে খাবার গলায় আটকে চাঁন মিয়া ফকির (৪৪) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের মৃত হেলাল উদ্দিন ফকিরের ছেলে এবং একটি মামলার আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন।
কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে খাবার খাওয়ার সময় চাঁন মিয়ার শ্বাসনালী/খাদ্যনালীতে খাবার আটকে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।