1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ইটনায় এনসিপি নেতাকে বহিষ্কার, ছড়ানো ভিডিওকে ‘ভুয়া ও ভিত্তিহীন’ দাবি গাজীপুরে পারিবারিক কলহে যুবকের গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী পলাতক জামালপুর-ময়মনসিংহ রোডে রাজিব বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত, সিন্ডিকেটের কাছে অসহায় যাত্রীরা বাগেরহাট কারাগারে হাজতির মৃত্যু গোগা সীমান্ত এলাকায় ৬৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার গোপালপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি অনুমোদন অভিজিৎ দে (নিন্টু) সভাপতি ও প্রলয় কুন্ডু সম্পাদক বারহাট্টায় ভুয়া ডেন্টাল চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা, চেম্বার বন্ধের নির্দেশ বাগেরহাটে রিকের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত আমতলীতে ১৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কোরবানির হাটের ইজারা কেন্দ্র করে হামলা: জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

জামালপুর-ময়মনসিংহ রোডে রাজিব বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত, সিন্ডিকেটের কাছে অসহায় যাত্রীরা

মুনতাসির ইসলাম সুয়াদ, জামালপুর (জলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহ বাইপাস থেকে প্রায় এক কিলোমিটার দূরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে রাজিব পরিবহনের একটি বাসের সাথে যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার (০২-১০-২০২৬) দুপুর ১টা ৪০ মিনিটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী রাজিব বাসটি বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিটিকে সরাসরি ধাক্কা দেয়। ধাক্কায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজিতে থাকা ৭ যাত্রীর মৃত্যু হয় বলে এলাকাবাসী জানিয়েছেন। নিহত ও আহতের প্রকৃত সংখ্যা এখনো প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি, তবে এলাকাবাসী কয়েকজনের মরদেহ উদ্ধার করেছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ময়মনসিংহ-জামালপুর রোডে রাজিব বাস সিন্ডিকেট বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে। অতিরিক্ত যাত্রী, অতিরিক্ত গতি এবং অদক্ষ চালকের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এর আগেও একাধিকবার প্রাণহানির ঘটনা ঘটলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এলাকাবাসীর প্রশ্ন, “আর কত লাশ পড়লে কর্তৃপক্ষ রাজিব বাসের এই নৈরাজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? আমরা কি সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে থাকবো?”

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট