1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ইটনায় এনসিপি নেতাকে বহিষ্কার, ছড়ানো ভিডিওকে ‘ভুয়া ও ভিত্তিহীন’ দাবি গাজীপুরে পারিবারিক কলহে যুবকের গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী পলাতক জামালপুর-ময়মনসিংহ রোডে রাজিব বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত, সিন্ডিকেটের কাছে অসহায় যাত্রীরা বাগেরহাট কারাগারে হাজতির মৃত্যু গোগা সীমান্ত এলাকায় ৬৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার গোপালপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি অনুমোদন অভিজিৎ দে (নিন্টু) সভাপতি ও প্রলয় কুন্ডু সম্পাদক বারহাট্টায় ভুয়া ডেন্টাল চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা, চেম্বার বন্ধের নির্দেশ বাগেরহাটে রিকের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত আমতলীতে ১৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কোরবানির হাটের ইজারা কেন্দ্র করে হামলা: জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

ইটনায় এনসিপি নেতাকে বহিষ্কার, ছড়ানো ভিডিওকে ‘ভুয়া ও ভিত্তিহীন’ দাবি

ফরহাদ হোসেন রাজ, কিশোরগঞ্জ (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ইটনা উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাজমুল ঠাকুরকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এনসিপির কিশোরগঞ্জ জেলা কমিটির দপ্তর সম্পাদক রাতুল নাহিদ ভূঁইয়া স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নাজমুল ঠাকুরকে দলীয় পদ থেকে বহিষ্কারের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে নাজমুল ঠাকুর ভিডিওটির সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, মানহানি করার উদ্দেশ্যে তার নামে একটি ‘ফেক ও অস্পষ্ট’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এক বক্তব্যে নাজমুল ঠাকুর বলেন, “সম্প্রতি মানহানির উদ্দেশ্যে আমার নামে একটি ফেক ও অস্পষ্ট ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ভিডিওতে দাবি করা ব্যক্তি আমি নই।

তিনি আরও দাবি করেন, ইটনার কিছু অমীমাংসিত বিষয়ে তিনি জনস্বার্থ ও মানুষের কল্যাণে হস্তক্ষেপ করেছেন। তার ভাষ্য, এসব কর্মকাণ্ডের কারণে একটি শ্রেণি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সেই ষড়যন্ত্রের অংশ।

নাজমুল ঠাকুর জানান, ভিডিওটির সত্যতা যাচাইয়ের জন্য মেটাডাটা ও ফ্রেম-বাই-ফ্রেম বিশ্লেষণের উদ্যোগ নেওয়া হয়েছে। সঠিক তথ্য পাওয়ার জন্য ভিডিওটি সংশ্লিষ্ট বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, “শিগগিরই রিপোর্ট হাতে আসবে। সেই পর্যন্ত সবাইকে সঠিক তথ্যের জন্য অপেক্ষা করার অনুরোধ করছি।

এদিকে, দলীয় বহিষ্কারের বিজ্ঞপ্তিতে যে অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার বিস্তারিত ব্যাখ্যা এবং ভিডিওটির সত্যতা নিয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য এখনো প্রকাশ্যে আসেনি। ফলে ভিডিওটি আসল নাকি সম্পাদিত—তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চললেও, ভিডিওটির প্রযুক্তিগত বিশ্লেষণের প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যেতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট