1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা আমতলীতে যথাযোগ্য মর্যাদায় আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে দুর্গোৎসব ঘিরে নীলফামারীর ডিমলায় ব্যাপক প্রস্তুতি আমতলীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি সুন্দরবনে কোস্ট গার্ডের যৌথ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষকে শোকজ, সাময়িক অব্যাহতি আমতলীতে সহজলভ্য সাগর কলা: পুষ্টির উৎস, নাকি অদৃশ্য রাসায়নিক ঝুঁকি? নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

আমতলীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা

আবু জিহাদ আমতলী, বরগুনা প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

বরগুনায় আমতলীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব-২০২৬ শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান।
সভায় পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ সরবরাহ, অগ্নিনিরাপত্তা, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস, আমতলী থানার অফিসার ইনচার্জ মো. ইয়াকুব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাসেল মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ফিরোজ আলম, উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুনু বেগম, উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিঠু মজুমদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এছাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দীন ফকির, সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, আমতলী সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, সুশাসনের জন্য নাগরিক সুজনের আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক, মানবাধিকার ও গণমাধ্যমকর্মী আবু জিহাদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট হরিহর চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র বসুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, সনাতন ধর্মাবলম্বী সুধীজন এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন।

সভায় সিদ্ধান্ত হয়, প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রয়োজনীয় স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। অন্ধকার ও ঝুঁকিপূর্ণ স্থানে হ্যালোজেন লাইট স্থাপনের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করা হবে। গ্রাম পুলিশকে সম্পৃক্ত করে স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় কমিটি গঠন এবং সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

এছাড়া পূজা চলাকালে দ্রুত যোগাযোগ ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম স্থাপন এবং হটলাইন নম্বর চালুর বিষয়ে আলোচনা হয়। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট স্থাপন, তল্লাশি জোরদার এবং রাত্রিকালীন ভিজিল্যান্স টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
পূজা মণ্ডপ ও আশপাশের এলাকায় অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় মেডিকেল টিম গঠন এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি পূজা চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের সিদ্ধান্ত হয়। শব্দদূষণ নিয়ন্ত্রণে নির্ধারিত সীমার মধ্যে শব্দের মাত্রা রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে আজান ও নামাজের সময়সূচির প্রতি সম্মান রেখে পূজার সময়সূচি সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করার কথা জানানো হয়, যাতে কোনো ধর্মের মানুষের ধর্মীয় পালনে বিঘ্ন সৃষ্টি না হয়।

সভায় পূজা মণ্ডপ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়। পূজা চলাকালে উৎপন্ন ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য পর্যাপ্ত ডাস্টবিনের ব্যবস্থা, নিয়মিত বর্জ্য অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি প্রতিটি পূজা মণ্ডপে রেজিস্ট্রেশন বই সংরক্ষণ এবং প্রয়োজনীয় তথ্য হালনাগাদ রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সংশ্লিষ্টরা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন পরিষদ, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সবার সহযোগিতায় আমতলীতে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর দুর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট