1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪ কেজি গাঁজাজব্দ আটক ২ কালিহাতীতে এসএসএসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ পূর্বধলা সরকারি কলেজে উপাধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভোররাতে অধ্যক্ষের কক্ষে আগুন ইবিতে সিসিআরটিবির উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তদান কর্মসূচি দেড় যুগেও সংস্কার হয়নি আমতলী শহর রক্ষা বাঁধ, ঝুঁকিতে পৌরবাসী বাগেরহাটের মোংলা ও শরণখোলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সদস্য এবং স্থানীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর পত্নীতলায় প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ইটভাটার নির্মাণ ও সংস্কারকাজ চালু রাখায় এক ইটভাটা কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ইটনায় এনসিপি নেতাকে বহিষ্কার, ছড়ানো ভিডিওকে ‘ভুয়া ও ভিত্তিহীন’ দাবি গাজীপুরে পারিবারিক কলহে যুবকের গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী পলাতক জামালপুর-ময়মনসিংহ রোডে রাজিব বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত, সিন্ডিকেটের কাছে অসহায় যাত্রীরা

বাগেরহাটে ৪ কেজি গাঁজাজব্দ আটক ২

এম এ হান্নান, বাগেরহাট প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জেলা কার্যালয়ের অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (০৩ অক্টোবর) রাত ৮টার দিকে বাগেরহাট সদর থানাধীন পাইকপাড়া গ্রামের মহাদেবের দোকান মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃতরা হলেন— বাগেরহাটের শরণখোলা থানার রাজ্যৈর খোন্তাকাটা এলাকার মৃত আজিজ বয়াতীর ছেলে মোঃ ইব্রাহিম বয়াতী (৩৯) এবং একই এলাকার মৃত শাহ আলম ফরাজীর ছেলে মোঃ রুবেল ফরাজী (৩৭)।
​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি জেলা কার্যালয়, বাগেরহাটের একটি প্রতিনিধি দল পাইকপাড়া গ্রামের মহাদেবের দোকান মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে ইব্রাহিম বয়াতী ও রুবেল ফরাজীর কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
​এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) জনাব বিজয় কুমার মজুমদার বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট