1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪ কেজি গাঁজাজব্দ আটক ২ কালিহাতীতে এসএসএসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ পূর্বধলা সরকারি কলেজে উপাধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভোররাতে অধ্যক্ষের কক্ষে আগুন ইবিতে সিসিআরটিবির উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তদান কর্মসূচি দেড় যুগেও সংস্কার হয়নি আমতলী শহর রক্ষা বাঁধ, ঝুঁকিতে পৌরবাসী বাগেরহাটের মোংলা ও শরণখোলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সদস্য এবং স্থানীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর পত্নীতলায় প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ইটভাটার নির্মাণ ও সংস্কারকাজ চালু রাখায় এক ইটভাটা কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ইটনায় এনসিপি নেতাকে বহিষ্কার, ছড়ানো ভিডিওকে ‘ভুয়া ও ভিত্তিহীন’ দাবি গাজীপুরে পারিবারিক কলহে যুবকের গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী পলাতক জামালপুর-ময়মনসিংহ রোডে রাজিব বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত, সিন্ডিকেটের কাছে অসহায় যাত্রীরা

কালিহাতীতে এসএসএসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

গৌরাঙ্গ বিশ্বাস, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতীতে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)-এর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার খিলদা উচ্চ বিদ্যালয় ও খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার। বিশেষ অতিথি ছিলেন মো. এনামুল হক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা এবং প্রবীর চন্দ্র পাল, উপসহকারী কৃষি কর্মকর্তা, কালিহাতী, টাঙ্গাইল।
অনুষ্ঠানের আয়োজক কমিটির পক্ষে উপস্থিত ছিলেন মো. আক্কেল আলী, সমন্বয়কারী, নেইম ও প্রবীণ কর্মসূচি, এসএসএস; তুষার পাল, পরিবেশ কর্মকর্তা, এসএসএস এবং জগদীশ চন্দ্র বিশ্বাস, শাখা ব্যবস্থাপক, কালিহাতী শাখা, এসএসএস।
এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ বিশ্বাস, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শাহ আলম, সাংবাদিক সৈয়দ মহসিন হাবিব ও বিপ্লব সরকার। এছাড়া খিলদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন, সহকারী প্রধান শিক্ষক শাজাহান মন্ডল, সহকারী শিক্ষক কাইয়ুম উদ্দিন এবং খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি বেলাল আহমেদ, সদস্য ফরহাদ হোসেন, প্রধান শিক্ষক নিখিল চন্দ্র পাল ও সহকারী শিক্ষক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও করতে হবে। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও সচেতনতা তৈরি হবে।
আয়োজকরা জানান, এসএসএসের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে কালিহাতীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে। পরিবেশ রক্ষা ও সবুজায়নে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
কালিহাতীতে এসএসএসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট