শনিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার মহিমাপুরের গোপীনগর মোড়ে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে মেসার্স এমবিএফ ইটভাটা-১-এর বিরুদ্ধে মামলা করে জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও প্রসিকিউটর মো. নাজমুল হোসাইন জানান, যথাযথ কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটার নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।