1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা আমতলীতে যথাযোগ্য মর্যাদায় আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে দুর্গোৎসব ঘিরে নীলফামারীর ডিমলায় ব্যাপক প্রস্তুতি আমতলীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি সুন্দরবনে কোস্ট গার্ডের যৌথ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষকে শোকজ, সাময়িক অব্যাহতি আমতলীতে সহজলভ্য সাগর কলা: পুষ্টির উৎস, নাকি অদৃশ্য রাসায়নিক ঝুঁকি? নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

আমতলীতে যথাযোগ্য মর্যাদায় আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

আবু জিহাদ আমতলী, বরগুনা প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

‘অবিচল বিশ্বাসের ৫০ বছর—প্রজন্ম থেকে প্রজন্মে সম্পর্কের শক্তি হয়ে সঙ্গে এগিয়ে যাবার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার আমতলীতে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) আমতলী উপশাখায় দুপুর তিন ঘটিকায় আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, আমানতকারী, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক আমতলী উপশাখার অফিসার ইনচার্জ মো. তানভীর খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত এসপিও আব্দুল হালিম, সুশাসনের জন্য নাগরিক—সুজনের আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক আবু জিহাদ, গণমাধ্যম ও সমাজকর্মী নাসরিন সুলতানা, আমতলী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও মানবাধিকারকর্মী আবদুর রহমান সালেহ, মিরাজ হাওলাদার, ট্রানজেকশন সার্ভিস অফিসার, আইএফআইসি ব্যাংক আমতলী উপশাখা।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শামীম হাসনাত শাওন, ব্যবসায়ী ফয়সাল মৃধা, কম্পিউটার উদ্যোক্তা মিঠুন চন্দ্র দাস, গাজী আব্দুল হালিম, ইলিয়াস মালকার, সাইফুল ইসলাম সজীব, কালাম, লাবু, রিয়াজসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহক ও আমানতকারীরা।

আলোচনা পর্বে বক্তারা বলেন, দীর্ঘ পাঁচ দশকের পথচলায় আইএফআইসি ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং সাধারণ মানুষের আর্থিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সময়ের সঙ্গে ব্যাংকিং সেবায় পরিবর্তন ও প্রযুক্তির বিকাশ ঘটলেও গ্রাহকের আস্থা ও বিশ্বাসই একটি ব্যাংকের দীর্ঘস্থায়ী পথচলার প্রধান ভিত্তি।

তারা বলেন, গ্রাহকদের আস্থা ও বিশ্বাসকে সঙ্গে নিয়ে আইএফআইসি ব্যাংক ভবিষ্যতে আরও আধুনিক, সহজ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবে। একই সঙ্গে প্রজন্ম থেকে প্রজন্মে গ্রাহকদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা আইএফআইসি ব্যাংকের ৫০ বছরের পথচলা, অর্জন এবং গ্রাহকসেবায় প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এ সময় উপস্থিত গ্রাহকেরাও ব্যাংকের সেবার মান, দীর্ঘদিনের সম্পর্ক এবং তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

আলোচনা শেষে কেক কেটে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়। এ সময় কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও আমানতকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আইএফআইসি ব্যাংকের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট