মো: জুয়েল রানা, স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহ প্রেস ইউনিটির সাধারণ সম্পাদক ও দীপায়ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক বিএম আনোয়ার হোসেন আর নেই। সোমবার (২৬ অক্টোবর ২০২৬) দুপুরের দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।
সাংবাদিক বিএম আনোয়ার হোসেনের মৃত্যুতে ঝিনাইদহের সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি সাংবাদিকতার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ঝিনাইদহ দীপায়ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। তাঁর মৃত্যুতে সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
মরহুম বিএম আনোয়ার হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক সইবার শক্তি প্রদানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে।