1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। ড. ওসমান ফারুকের পদত্যাগে কিশোরগঞ্জ-৩ আসনে নতুন সমীকরণ, আলোচনার কেন্দ্রে যুবদল নেতা সুমন দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ সমাবেশ ইবিতে সার্বিক নিরাপত্তা জোরদারে প্রক্টরিয়াল বডির ছয় সিদ্ধান্ত বরগুনায় আন্তঃরেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান দুঃসময়ের পরীক্ষিত নেতা-কর্মীদের দূরে সরিয়ে রেখে সুসময়ের সুবিধাবাদীদের দিয়ে কি দল ও দেশ রক্ষা সম্ভব? কাজী সাইমুম শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে ২২০ বোতল ভারতীয় উইনিক্স নেশা জাতীয় সিরাপ উদ্ধার করেছে-বিজিবি মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হলো ‘কঠিন চীবর দান ও সম্প্রীতি সম্মেলন-২০২৬’ নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ

বাগেরহাটে সমন্বিত চক্ষু সেবা কর্মসূচি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

এম এ হান্নান, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে জেলা সমন্বিত চক্ষু সেবা কর্মসূচির কার্যক্রম সম্প্রসারণ ও সাধারণ মানুষের কাছে চক্ষু স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে সাইটসেভার্সের সহযোগিতায় এবং দৃষ্টিদান চক্ষু হাসপাতালের বাস্তবায়নে বাগেরহাট সদর উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সাবিহা মেহেবুবা এবং বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ শুনু, দৃষ্টিদান চক্ষু হাসপাতালের প্রোগ্রাম অফিসার কাজী সাইদুর রহমান সবুজ। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন বিথি।
সভা সঞ্চালনা ও পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন সাইটসেভার্সের জেলা সমন্বয়কারী মমিনুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক, যুব উন্নয়ন কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের (ওপিডি) সভাপতি এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তিসহ সবার জন্য সহজলভ্য ও মানসম্মত চক্ষু স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ জরুরি। জেলা প্রশাসক জানান, চক্ষু স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সচেতনতামূলক প্রচার ও ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট