1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মহেশপুরের গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এইচএসসি উত্তীর্ণদের অভিনন্দন, অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর আহ্বান নবাব আলী হাসিব খানের জাতীয় যুব দিবসে মহেশপুরে যুব র‍্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে এইচএসসি ফলাফলে পাসের হার ৫২.১২ শতাংশ: ব্যর্থ শিক্ষার্থী, নাকি শিক্ষা ব্যবস্থা? এইচএসসিতে অকৃতকার্য হওয়ার পর মাগুরায় দুই শিক্ষার্থীর মৃত্যু নিয়োগপত্র নেই, বেতন নেই; তবু ২৭ বছর ধরে মানুষের নিরাপত্তায় বেলাল বিশ্ব সঞ্চয় দিবস ২০২৬-এ স্বনির্ভর দলগুলোর মধ্যে উপকরণ বিতরণ ইসলামী বিশ্ববিদ্যালয়ে সৌর প্যানেল স্থাপনের দাবি ছাত্রদলের বেনাপোল সীমান্ত এলাকায় ২৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য আটক

মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন UHFPO ডা. দেবাশীষ রায়

মো: বদিউল আলম খন্দকার বিদ্যুৎ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UHFPO) হিসেবে যোগদান করেছেন চিকিৎসক ডা. দেবাশীষ রায়। এর আগে তিনি নওগাঁর পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নতুন কর্মস্থলে তাঁর যোগদানের খবরে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পত্নীতলা ও ধামইরহাট উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনকালে ডা. দেবাশীষ রায় তাঁর পেশাগত দক্ষতা, আন্তরিকতা ও মানবিক আচরণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। বিশেষ করে রোগীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার, তাঁদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনা এবং আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা প্রদানের কারণে তিনি স্থানীয় মানুষের কাছে প্রশংসিত ছিলেন।

স্থানীয়দের মতে, একজন চিকিৎসকের পেশাগত দক্ষতার পাশাপাশি মানবিক আচরণও রোগীদের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডা. দেবাশীষ রায়ের মধ্যে এই গুণগুলোর সমন্বয় থাকায় তিনি পত্নীতলার মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন।

তাঁর নতুন কর্মস্থলে যোগদানের খবরে আনন্দের পাশাপাশি তাঁকে ছেড়ে যাওয়ার বেদনাও প্রকাশ করেছেন অনেকে। স্থানীয়দের প্রত্যাশা, নতুন দায়িত্বেও তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

পত্নীতলা ও ধামইরহাটের মানুষের প্রত্যাশা, ভবিষ্যতে কোনো একসময় তাঁকে আবারও পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পাওয়া যাবে।

নতুন কর্মস্থলে ডা. দেবাশীষ রায়ের সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট