1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
গবেষণা ও অবকাঠামো উন্নয়নসহ ৮ দাবিতে উপাচার্য বরাবর ইবি সায়েন্স ক্লাবের স্মারকলিপি বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা রোজিনা প্রতিবন্ধী হয়েও উচ্চ শিক্ষিত জলঢাকায় অটোভ্যান চালককে কুপিয়ে ছিনতাইয়ের চেষ্টা, গুরুতর আহত হেম বাবু রায় শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার স্বর্ণ ডাকাতির ঘটনা ও বাস টার্মিনাল এলাকায় হত্যার ঘটনার রহস্য উদঘাটন ও মূল আসামী গ্রেফতার অপরাধ নিয়ন্ত্রণে নাটোর সদর থানা পুলিশের উদ্যোগে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত ডিমলায় জমি নিয়ে বিরোধের জেরে নারীর মৃত্যু, ঘটনাস্থল থেকে ৪ জন গ্রেফতার সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

স্বর্ণ ডাকাতির ঘটনা ও বাস টার্মিনাল এলাকায় হত্যার ঘটনার রহস্য উদঘাটন ও মূল আসামী গ্রেফতার

কাজী সাইমুম সিরাজ, মাগুরা (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

“০৬/১০/২০২৬ খ্রিঃ মাগুরা জেলার সদর থানাধীন রামনগর বাজার হতে স্বর্ণ ডাকাতির ঘটনা ও ২১/১০/২০২৬ খ্রিঃ মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সাকের হোসেন (৩৬) এর হত্যার ঘটনার রহস্য উদঘাটন ও মূল পরিকল্পনাকারীসহ আসামী গ্রেফতার, লুন্ঠিত স্বর্ণ ও অন্যান্য আলামত উদ্ধার” সংক্রান্তে প্রেস ব্রিফিং।

০৬/১০/২০২৬ খ্রিঃ মাগুরা জেলার সদর থানাধীন রামনগর বাজার হতে স্বর্ণ ডাকাতির ঘটনায় মামলা- মাগুরা সদর থানার মামলা নং-৬৩, তারিখ-২৮/১০/২০২৬ খ্রিঃ, ধারা-১৭০/৩৯৫/৩৯৭ মামলা দায়ের করা হয়।

মামলার বাদী- মোঃ মজিবর রহমান (৪৮), পিতা-মোঃ সাবুর আলী, গ্রাম-গোবিন্দল, থানা-সিঙ্গাইর, জেলা-মানিকগঞ্জ।

আসামী-অজ্ঞাত

মামলার ঘটনা- গত ০৬/১০/২০২৬ খ্রিঃ দুপুর ১২.৫০ ঘটিকার দিকে মাগুরা সদর থানাধীন রামনগর এলাকা হতে গোল্ডেন লাইন বাসে দাড় করিয়ে পুলিশ পরিচয়ে অজ্ঞাতনামা ১২-১৫ জন লোক বাদীকে গাড়ি হতে নামিয়ে হুলিনগর গ্রামের নিখিল মাস্টারের মেহগনি বাগানে নিয়ে ভয় দেখিয়ে ও মারপিঠ করে তার নিকট থাকা তেজাবী স্বর্ণের দন্ড ওজন ১৫০ ভরি, অনুমান বাজার মূল্য ২ কোটি ৯০ লক্ষ টাকা ও নগদ ৬০,০০০/- টাকা ছিনিয়ে নেয়।

তদন্ত ও আসামী গ্রেফতার- তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মাগুরা জেলা জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম (সেবা), এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব থান্দার খায়রুল হাসান পিপিএম এর নেতৃত্বে অত্র মামলার ঘটনার রহস্য উদঘাটন, মূল পরিকল্পনাকারীসহ ডাকাতির ঘটনায় জড়িত গ্রেফতার করা হয় এবং লুণ্ঠিত সোনা এবং ডাকাতির কাজে ব্যবহৃত যানবাহন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের নাম-

১। মোঃ জুয়েল হোসেন (৪৭), পিতা- মোঃ নুর ইসলাম, মাতা-মাজু খাতুন, সাং- পারনান্দুয়ালী ব্যাপাড়ীপাড়া, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরা।

২। তৌকির আহমেদ (২৫), পিতা-আতিয়ার রহমান, মাতা-জুলেখা বেগম, সাং- পারনান্দুয়ালী ব্যাপাড়ীপাড়া, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরা।

৩। মোঃ ফরিদ মন্ডল (৫৯), পিতা-মোঃ অহের আলী মন্ডল, মাতা-জামেলা খাতুন, সাং-পারনান্দুয়ালী ব্যাপাড়ীপাড়া, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরা।

৪। মোঃ মিল্টন মোল্যা (৩৫), পিতা-ছলেমান মোল্যা, মাতা-মনোয়ারা ইসলাম, সাং-পশু হাসপাতাল পাড়া, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরা

৫। মারুফা আক্তার (৩২), স্বামী- মিল্টন মোল্যা, সাং-পশু হাসপাতাল পাড়া, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরা।

৬। মোঃ গোলাম জাহিদ (৪৫), পিতা-মৃত গোলাম মোস্তফা, মাতা-মৃত মাজেদা বেগম পারনান্দুয়ালী ব্যাপাড়ীপাড়া, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরা।

৭। মোঃ মারুফ হোসেন (৪৪), পিতা-মৃত আব্দুল মজিদ, মাতা-মৃত জয়নাব বেগম, সাং-পারনান্দুয়ালী ব্যাপাড়ীপাড়া, থানা- মাগুরা সদর, জেলা-মাগুরা।

উদ্ধারকৃত আলামত-

১। ১ টি তেজাবী কাটা সোনার বার, ওজন-৯ ভরি, ৭ আনা বা ০৯.১০ গ্রাম।

২। ডাকাতির কাজে ব্যবহৃত মোটর সাইকেল ২টি (ইয়ামাহা XSR এবং পালসার)।

৩। ১টি টয়োটা কার ভিটস, সিলভার কালার।

২১/১০/২০২৬ খ্রিঃ মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সাকের হোসেন (৩৬) এর হত্যার ঘটনায়-

মামলা- মাগুরা সদর থানার মামলা নং-৪৯, তারিখ-২১/১০/২০২৬ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড, তৎসহ অস্ত্র আইন-১৮৭৮ সালের অস্ত্র আইন এর ১৯ (এ) ধারা মামলা দায়ের করা হয়।

মামলার বাদী- শারমিন্নাহার রুমা (৩৪), পিতা-আব্দুল আজিজ, স্বামী-মৃত সাকের হোসেন, গ্রাম-পারনান্দুয়ালী ব্যাপারী পাড়া, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরা।

ভিকটিম- সাকের হোসেন (৩৬), পিতা-মৃত কুতুব উদ্দিন, গ্রাম-পারনান্দুয়ালী ব্যাপারী পাড়া, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরা।

আসামী-অজ্ঞাত।

মামলার ঘটনা- গত ২১/১০/২০২৬ খ্রি: সময়: অনুমান ভোর ০৫.৩০ ঘটিকায় মাগুরা জেলার কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল কাউন্টারের মধ্যে সাকের হোসেন (৩৬) কে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে মাথায় গুলি করে হত্যা করে।

তদন্ত ও আসামী গ্রেফতার-তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মাগুরা জেলা জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম (সেবা), এর নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব থান্দার খায়রুল হাসান পিপিএম এর নেতৃত্বে অত্র মামলার ঘটনার রহস্য উদঘাটন, মূল পরিকল্পনাকারীসহ অন্যান্য সদস্যদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী- ০৬ জন।

১। রনি শিকদার (৩৮), পিতা-মৃত বিরেন্দ্রনাথ শিকদার, মাতা-চন্দনা শিকদার, সাং-তাতীপাড়া, থানা ও জেলা-মাগুরা।

২। শামীমা তাবাসসুম (৩১), পিতা-মোঃ লুৎফর রহমান, মাতা-রোকেয়া রহমান, সাং-বুজরুক শ্রীকুন্ডী, থানা ও জেলা-মাগুরা।

৩। অনিমেষ মজুমদার (৫৫), পিতা-মৃত রতন মজুমদার, মাতা-মৃত বিসখা মজুমদার, সাং-গীতাঞ্জলী সড়ক, থানা-ঝিনাইদহ সদর, জেলা-ঝিনাইদহ।

৪। মোঃ মারুফ হোসেন (৪৪), পিতা-মৃত আব্দুল মজিদ, মাতা-মৃত জয়নাব বেগম, সাং-পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া, থানা ও জেলা-মাগুরা।

৫। মোঃ গোলাম জাহিদ (৪৫), পিতা- মৃত- গোলাম মোস্তফা, মাতা- মাজেদা বেগম, স্থায়ী গ্রাম- পারনান্দুয়ালী, উপজেলা/থানা- মাগুরা সদর, জেলা-মাগুরা।

৬। বশির আলী (৩৫), পিতা- মৃত- আজান বিশ্বাস, মাতা- ফুতু বেগম, স্থায়ীঃ গ্রাম- পারনান্দুয়ালী ব্যাপারী পাড়া, উপজেলা/থানা- মাগুরা সদর, জেলা-মাগুরা।

উদ্ধারকৃত আলামত-

১। বুলেট

২। খালি কার্তুজ।

৩। ৫ টি স্বর্ণের বার, ওজন-৫১ ভরি ৯ আনা, ৬০৫.৬৯ গ্রাম।

উভয় মামলার ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে গ্রেফতারকৃত আসামী মোঃ গোলাম জাহিদ (৪৫), পিতা-মৃত- গোলাম মোস্তফা, মাতা- মাজেদা বেগম, স্থায়ী গ্রাম- পারনান্দুয়ালী, উপজেলা/থানা- মাগুরা সদর, জেলা -মাগুরা বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিধি ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছেন।

অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট