1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
গবেষণা ও অবকাঠামো উন্নয়নসহ ৮ দাবিতে উপাচার্য বরাবর ইবি সায়েন্স ক্লাবের স্মারকলিপি বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা রোজিনা প্রতিবন্ধী হয়েও উচ্চ শিক্ষিত জলঢাকায় অটোভ্যান চালককে কুপিয়ে ছিনতাইয়ের চেষ্টা, গুরুতর আহত হেম বাবু রায় শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার স্বর্ণ ডাকাতির ঘটনা ও বাস টার্মিনাল এলাকায় হত্যার ঘটনার রহস্য উদঘাটন ও মূল আসামী গ্রেফতার অপরাধ নিয়ন্ত্রণে নাটোর সদর থানা পুলিশের উদ্যোগে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত ডিমলায় জমি নিয়ে বিরোধের জেরে নারীর মৃত্যু, ঘটনাস্থল থেকে ৪ জন গ্রেফতার সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

গবেষণা ও অবকাঠামো উন্নয়নসহ ৮ দাবিতে উপাচার্য বরাবর ইবি সায়েন্স ক্লাবের স্মারকলিপি

ইবি প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের ব্যাবহারিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আট দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সায়েন্স ক্লাব। বুধবার (৪ নভেম্বর) উপাচার্যের কার্যালয়ে উপস্থিত হয়ে এ স্মারকলিপি প্রদান করেন ক্লাবের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি জুনাইদুল মোস্তফা, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সাকিবসহ অন্যান্যরা।

স্মারকলিপিতে ৮ দফা দাবি জানিয়েছে ক্লাবটি। দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন; সব সংগঠন ও ক্লাবের জন্য ২০০ থেকে ৩০০ আসনবিশিষ্ট আধুনিক কনফারেন্স রুম নির্মাণ এবং গবেষণা খাতে বার্ষিক বরাদ্দ বৃদ্ধি; বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিভাগগুলোর প্রয়োজনীয়তা অনুযায়ী বার্ষিক বাজেট বৃদ্ধি; আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি, ল্যাবরেটরি সরঞ্জাম ও গবেষণা উপকরণ কেনার জন্য পর্যাপ্ত বরাদ্দ দেওয়া।

এছাড়াও, শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও বিজ্ঞানভিত্তিক কার্যক্রমে প্রাতিষ্ঠানিক ও আর্থিক সহযোগিতার প্রদান, বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের তথ্য হালনাগাদ, আধুনিকায়ন ও ডিজিটালাইজেশন, শিক্ষকদের পূর্ণাঙ্গ গবেষণা প্রোফাইল ও প্রকাশনা সংযুক্তকরণ করার দাবি জানায় ক্লাবটি।

পাশাপাশি শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ও ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাস সরবরাহ এবং আনুষঙ্গিক ব্যয়ের একটি নির্দিষ্ট অংশ বহন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক সেবার ডিজিটালাইজেশন এবং অনলাইন পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণের দাবিও জানিয়েছে সংগঠনটি।

ক্লাবের সভাপতি জুনাইদুল মোস্তফা বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের সুবিধার্থে উপাচার্যের নিকট আট দফা দাবি জানানো হয়েছে। প্রতিটি দাবিই বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ । দাবিগুলো বাস্তবায়নে উপাচার্য ইতিবাচক সাড়া দিয়েছেন। প্রশাসন কর্তৃক সহযোগিতা পেলে ক্লাবের কার্যক্রম আরো এগিয়ে নিতে পারবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট