মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, মহেশপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান, শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি শাহানুর আলম এবং সাধারণ সম্পাদক বাবলুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষাজীবনে মনোযোগী হওয়ার পাশাপাশি জ্ঞান, নৈতিকতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
নবীন শিক্ষার্থীদের আগামীর পথচলা জ্ঞান, সৃজনশীলতা ও সাফল্যে পরিপূর্ণ হোক—এমন প্রত্যাশার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনন্দঘন পরিবেশ আরও উৎসবমুখর হয়ে ওঠে।