নাটোর জেলার নলডাঙ্গা থানার এসআই (নিরস্ত্র) মোঃ রাজিবুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় নলডাঙ্গা থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, মির্জাপুর দিঘা গ্রামস্থ জনৈক মোঃ শহিদুল ইসলাম এর বসত বাড়ির সামনে দুই জন ব্যক্তি অবৈধ মাদক দ্রব্য সেবন করে রাস্তায় মাতলামি করিতেছে।
বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ কে অবহিত করিয়া সংঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ইং ০৩/১১/২০২৬ তারিখ সকাল ০৮.৩০ ঘটিকার সময় ঘটনা স্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে সংঙ্গীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় মাদকসেবনকারী ১। মোঃ রাফাত আল আমান (৩০), পিতা-মোঃ শহিদুল ইসলাম, ২। অশোক কুমার নানুশী (৩৫), পিতা-মৃত অমল কুমার নানুশী, উভয় সাং-মির্জাপুর দিঘা, থানা-নলডাঙ্গা, জেলা-নাটোরদ্বয় কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের কে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডোপ টেস্ট সম্পন্ন করা হলে গাঁজা সেবনের পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এ ঘটনায় নলডাঙ্গা থানা পুলিশ আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে প্রেরণ করেন।
পরবর্তীতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, নলডাঙ্গা, নাটোর এর সংক্ষিপ্ত বিচারে আসামীদের কে ০১ (এক) মাসের সশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন