1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
​বাগেরহাটে হযরত খানজাহান আলী (র.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​মোংলা বন্দর জেটিতে ৪০৬৮কোটি টাকার প্রকল্প উদ্বোধন ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান নীলফামারীর নতুন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, সিআইডিতে বদলি হলেন ফরহাদ হোসেন খান আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত গবেষণা ও অবকাঠামো উন্নয়নসহ ৮ দাবিতে উপাচার্য বরাবর ইবি সায়েন্স ক্লাবের স্মারকলিপি বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা রোজিনা প্রতিবন্ধী হয়েও উচ্চ শিক্ষিত জলঢাকায় অটোভ্যান চালককে কুপিয়ে ছিনতাইয়ের চেষ্টা, গুরুতর আহত হেম বাবু রায় শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আবু জিহাদ আমতলী, বরগুনা প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বরগুনার আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সনঞ্জয় কুমার দত্ত, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দীন ফকির, সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. কবির ফকির, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আজিজ মিয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাসেল মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিকুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জসীম উদ্দিন সিকদার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, আমতলী সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, আমতলী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মহসিন মাতুব্বর, সুশাসনের জন্য নাগরিক (সুজন) আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক, গণমাধ্যম ও মানবাধিকারকর্মী মো. আবু জিহাদ, আমতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. কাওসার মাদবর, সাংবাদিক শাওন খানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।

সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআন তিলাওয়াত, মাদ্রাসা, এতিমখানা ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন, আলোচনা সভা এবং উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে দেশাত্মবোধক গান পরিবেশন।

এ ছাড়া উপজেলা প্রশাসন ও পৌর একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ, ব্যাডমিন্টন টুর্নামেন্ট, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিজ নিজ উদ্যোগে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
পাশাপাশি শহীদ মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলোচনা সভা এবং উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে পৌর চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় দিবসটির তাৎপর্য যথাযথভাবে তুলে ধরতে এবং সব কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট